সভাপতি আজিজ দেওয়ান, সম্পাদক মাসুদ আখন্দ, সাংগঠনিক জাকির বেপারী
স্টাফ রিপোর্টার
বাংলাদেশ রেস্তোরাঁ মালিক মালিক সমিতি চাঁদপুর জেলা শাখার ২০২২-২০২৩ সনের কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। শনিবার (১১ ডিসেম্বর) বাংলাদেশ রেস্তোরাঁ মালিক মালিক সমিতির সভাপতি আ. ওছমান গনি ও মহাসচিব ইমরান হাছান স্বাক্ষরে আব্দুল আজিজ দেওয়ানকে সভাপতি এবং হাজি মো. মাসুদ আখন্দকে সাধারণ সম্পাদক, মো. জাকির হোসেন বেপারীকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্যবিশিষ্ট এ কমিটি অনুমোদন দেয়া হয়।
কমিটির অন্যরা হলেন : সহ-সভাপতি হাজি নুরুল আলম (লালু), মো. বিল্লাল হোসেন গাজী, হাজি মোরশেদ আলম, হাজি মো. ইব্রাহীম খলিল, মো. হুমায়ুন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক হাজি মো. মুজিবুর রহমান আখন্দ (মাইনু), এম এ আব্দুল লতিফ, কোষাধ্যদ সম্পদ সাহা, দপ্তর সম্পাদক মো. জাহিদুল হক মিলন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মামুন হোসেন, পরিবেশ বিষয়ক সম্পাদক মো. আতিকুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক মো. নাছির হোসেন, সমাজ কল্যান সম্পাদক মো. মামুন হোসেন, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক টিটন ঘোষ, তথ্য প্রযুক্তি সম্পাদক মো. বাপ্পী খান, শ্রম ও শিল্প বিষয়ক সম্পাদক মো. মারুফ হোসেন, কার্যকরী সদস্য মো. আজাদ মিয়া ও নূরুজ্জামান (কালু)।
বাংলাদেশ রেস্তোরাঁ মালিক মালিক সমিতি চাঁদপুর জেলা শাখার ২০২২-২০২৩ সনের কার্যনির্বাহী পরিষদ কমিটি অনুমোদন দেওয়ায় বাংলাদেশ রেস্তোরাঁ মালিক মালিক সমিতির সভাপতি আ. ওছমান গনি ও মহাসচিব ইমরান হাছানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নবগঠিত কমিটির সভাপতি আব্দুল আজিজ দেওয়ান ও সাধারণ সম্পাদক হাজি মো. মাসুদ আখন্দ ও সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন বেপারীসহ নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।
১২ ডিসেম্বর, ২০২১।
