সাম্প্রদায়িকমুক্ত দেশ গড়তে শেখ হাসিনা নিরলসভাবে কাজ করছেন
….পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম
মাহফুজ মল্লিক
পরিকল্পনা প্রতিমন্ত্রী প্রফেসর ড. শামসুল আলম বলেছেন, সাম্প্রদায়িকমুক্ত দেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। গত শুক্রবার সকাল ১০টায় মতলব দক্ষিণ উপজেলা কমপ্লেক্সের নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি একথাগুলো বলেন।
তিনি আরো বলেন, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, প্রধানমন্ত্রীর স্বার্থে এবং দলের স্বার্থে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। দেশের যদি কল্যাণ চান, উন্নতি চান, সাম্প্রদায়িকমুক্ত দেশ চান এবং নিরপেক্ষ দেশ চান তাহলে আওয়ামী লীগের ক্ষমতায় থাকা দরকার আছে।
তিনি দলের উদ্দেশ্যে বলেন, পদ-পদবী পেয়ে নেতা হলে চলবে না, জনগণের সাথে মিশতে হবে। যেখানে কাজটি হওয়া দরকার সেখানেই যেন করা হয়। ব্যক্তিস্বার্থের চেয়ে জনগণের স্বার্থের কথা ভেবে উন্নয়নমূলক কাজ করতে হবে। মতলব উপজেলা কমপ্লেক্সের নতুন ভবনের নির্মাণ কাজে যেন কোন প্রকার অনিয়ম না হয় সেদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নজরদারি রাখার নির্দেশ দেন তিনি।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাড. নুরুল আমিন রুহুল, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ, এলজিইডির নির্বাহী প্রকৌশলী ইউনুস হোসাইন বিশ্বাস।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক।
ভবন নির্মাণের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এমডব্লিউএইচ এন্টারপ্রাইজ, প্রোপ্রাইটর মো. হানিফ। এসময় সামাজিক, রাজনৈতিক, সাংবাদিক, শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা ও বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ এবং জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ৮ কোটি ৫৮ লাখ ৪২ হাজার টাকা ব্যয়ে ৪ তলাবিশিষ্ট মতলব দক্ষিণ উপজেলা কমপ্লেক্সের নতুন ভবন নির্মিত হবে।
১২ ডিসেম্বর, ২০২১।
