বাকিলায় অসহায়-দুঃস্থদের মাঝে আয়বর্ধনমূলক উপকরণ বিতরণ

স্থানীয় সরকারের কর্মকা-ে স্বচ্ছতা আনা হয়েছে
——-অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওসমান
মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জের বাকিলা ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত এলজিএসপি-৩ এর অর্থায়নে অসহায় ও দুস্থদের মাঝে রিক্সা/ভ্যান, লুঙ্গি-শাড়ি, সেলাই মেশিন ও ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়সমূহে হারমোনিয়াম, ফুটবল, ভলিবলসহ বিভিন্ন খেলার সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে চাঁদপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওসমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় ও দুঃস্থ এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মাঝে এসব সামগ্রী তুলে দেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, স্থানীয় সরকারের আওতাধীন সকল কর্মকা- স্বচ্ছতা ও জবাবদিহিতরা মধ্যে নিয়ে আসা হয়েছে। যার ফলে সরকারি বিভিন্ন বরাদ্দ আর্থ-সামাজিক ও অবকাঠামোগত উন্নয়নে ব্যবহৃত হচ্ছে। জেলার সকল উপজেলায় ইউনিয়ন পর্যায়ে অসহায়-দুস্থ পরিবারদের আয় বৃদ্ধির জন্য এবং তাদের কর্মসংস্থানে রিক্সা/ ভ্যান গাড়ি ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। এছাড়াও তাদের পরিবারের সদস্যদের জন্য শাড়ি-লুঙ্গি বিতরণ হয়। এই সহায়তা অসহায়-দুস্থদের দারিদ্রতা থেকে তুলে আনতে সহযোগিতা করবে।
তিনি আরো বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মসূচীর উপকরণগুলো খেলোয়াড় ও শিল্পী তৈরী করতে উৎসাহ প্রদান করবে। শিশু শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে এই উপরকণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
বাকিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান ইউসুফ পাটোয়ারীর সভাপতিত্বে এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়–য়া, এলজিএসপি’র জেলা ফ্যাসিলেটর এস.এম শাহরিয়ার রহমান, সদর ইউনিযন পরিষদের চেয়ারম্যান আলহাজ সফিকুর রহমান মীর, জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক বিল্লাল হোসেন মজুমদার।
ইউপি সদস্য আবু তাহেরের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বোরখাল আদর্শ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ডা. মকবুল হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবু বক্কর সিদ্দিক তফদার, ইউপি সদস্য রবিউল আলম অরুন প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা হাবিব, ইউপি সদস্য বশির উল্যাহ, এম এ হান্নান, কুতুবুর রহমান, মানিক মিয়াজী, মানিক মিয়া, ফারুক হোসেন, ইউপি সচিব বশির উল্যাহ, ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মাইনুদ্দিন মিয়াজীসহ ইউনিয়নের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও অনুদানপ্রাপ্ত ব্যক্তিবর্গ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।