স্টাফ রিপোর্টার
আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাগাদী ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (৭ জুন) বিকেল ৪টায় আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাগাদী ইউনিয়ন শাখা গঠনকল্পে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিল ঐতিহ্যবাহী বাগাদী দরবার শরীফে অনুষ্ঠিত হয়।
পীরজাদা মাহফুজ উল্যাহ ইউসুফীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কোরআন তেলাওয়াত করেন মো. ছালেহ আহমাদ, না’তে রাসূল (দ.) পরিবেশন করেন মো. মিরাজ হোসেন। স্বাগত বক্তব্য রাখেন পীরজাদা আল্লামা মাহফুজ উল্যাহ ইউসুফী। প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা সভাপতি মাওলানা মিজানুর রহমান। আলোচনায় অংশগ্রহণ করেন চাঁদপুর সদর উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হান্নান নিজামী, চাঁদপুর পৌরসভা কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা হাসানুজ্জামান, সহ-সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ।
সর্বসম্মত সিদ্ধান্তক্রমে আগামি ২০২২ ও ২০২৩ সালের জন্য কমিটি গঠন করা হয়। নবকমিটির সভাপতি আল্লামা মাহফুজ উল্যাহ খান ইউসুফী, সাধারণ সম্পাদক হাফেজ মাও. মো. সাদ্দাম হোসাইন, সাংগঠনিক সম্পাদক মো. কবির হোসেন পাটোয়ারীসহ ৫১ সদস্য বিশিষ্ট কমিটি প্রস্তাব করা হয়। যা পূর্ণাঙ্গ কমিটিরুপে অচিরেই পেশ করার আহ্বান জানান প্রধান অতিথি। সভা শেষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
০৮ জুন, ২০২২।
