
স্টাফ রিপোর্টার
কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার প্রকল্পের আওতায় চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নে ওয়ার্ড পর্যায়ে গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। গত ১৯ ফেব্রুয়ারি বিকেল ৪টায় ইউনিয়নের ২নং ওয়ার্ডের জনতা উচ্চ বিদ্যালয়ে গণশুনানীতে ওয়ার্ডবাসী তাদের সমস্যা, অভিযোগ ও বিভিন্ন প্রস্তাবনা ইউপি চেয়ারম্যান ও সদস্যদের সামনে তুলে ধরেন।
ওয়ার্ডবাসীর প্রশ্নের জবাব দেন এবং সমস্যা সমাধানের আশ্বাসদেন ইউপি চেয়ারম্যান আলহাজ মো. বেলায়েত হোসেন গাজী বিল্লাল।
বাগাদী ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড সদস্য মুনসুর খানের সভাপতিত্বে এবং ইউপি সচিব মহিবুল হাসান নিপুর পরিচালনায় বক্তব্য রাখেন বাগাদী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জাকির হোসেন খান, সদর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি নুরে আলম রিপন, ২নং আওয়ামী লীগের সভাপতি মুসলিম খান, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান মিজি, সাধারণ ইউসুফ শেখ, মুক্তিযোদ্ধা দেলোয়ার মাস্তান, ইউপি সদস্য পারুল বেগম, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোশারফ হোসেন, ২নং কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক মজিবুর রহমান স্বপন প্রমুখ।
এসময় স্থানীয়রা তাদের সমস্যা ও অভিযোগ তুলে ধরেন।
