প্রবীণ হিতৈষী সংঘের বিনামূল্যে ঔষধ বিতরণ


স্টাফ রিপোর্টার
বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ চাঁদপুর শাখার উদ্যোগে গতকাল বৃহস্পতিবার চাঁদপুর জেলাধীন ফরিদগঞ্জ উপজেলার সকদী রামপুর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে হতদরিদ্র ও অসহায় প্রায় ২৫০ জন্য পুরুষ-মহিলা-শিশুদের মাঝে বিনামূল্যে চিকিৎসা প্রদান ও ঔষধ বিতরণ করা হয়।
শাখার পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি অধ্যাপক মোহাম্মদ হোসেন খান, সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক, সহ-সভাপতি অধ্যাপক আহছানুজ্জামান (মন্টু) ও সহ-সভাপতি এবং চাঁদপুর পদ্মা হাসপাতালের চেয়ারম্যান ডা. মো. সফিউল্লাহসহ সংস্থার সদস্যবৃন্দ।
উল্লেখ্য, প্রবীণ হিতৈষী সংঘ, চাঁদপুর জেলা শাখা মাঝে মাঝে বিভিন্ন এলাকায় দরিদ্র লোকদের মাঝে বিনামূল্যে চিকিৎসা প্রদান ও ঔষধ বিতরণ করে থাকে। এতে অসহায় দরিদ্র লোকেরা দারুণভাবে উপকৃত হয়।