ফরিদগঞ্জে স্বেচ্ছাসেবক দলের মিলাদ ও দোয়া মাহফিল

শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকী ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায়

প্রেস বিজ্ঞপ্তি
বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, আধুনিক বাংলাদেশের রূপকার, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪০তম শাহাদাতবার্ষিকী ও দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার প্রতীক, তিনবারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে সোমবার (১৪ জুন) বাদ আছর ফরিদগঞ্জ উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে রূপসা উত্তর ইউনিয়ন স্বেচ্ছাসেক দলের সার্বিক পরিচালনায় মাসুদ আলম ও আনোয়ার সজিবের সঞ্চলনায় উপজেলা সদরের দারুল কোরান ইসলামিয়া মাদাসায় এক বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক, সাবেক এমপি লায়ন মো. হারুনুর রশিদের পক্ষ থেকে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ মো. আজিজুর রহমান আজিজ বলেন, শহীদ জিয়া দেশে বহুলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে সবার বাক স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিলেন। তার সততা ও আদর্শ অনুকরণীয়।
সভাপতির বক্তব্যে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক ইকবাল পাটওয়ারী বলেন, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক, সাবেক এমপি লায়ন মো. হারুনুর রশিদ এর হাতকে শক্তিশালী করতে আমাদের ঐক্যবদ্ধভাবে সব কর্মসূচি পালন করতে হবে।
দোয়া অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের রুহের মাগফেরাত কামনা, সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা, প্রয়াত আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা, ফরিদগঞ্জে দলের নিহত নেতাকর্মীদের রুহের মাগফেরাত কামনা, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক, সাবেক এমপি লায়ন মো. হারুনুর রশিদের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক পেয়ার আহমেদ তালুকদার, রূপসা উত্তর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল, উপজেলা যুবদলের তারেক হোসেন মিষ্টার, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল কাদির, স্বেচ্ছাসেববক দল নেতা অহিদ উল্লাহ মুন্সী, নজরুল ইসলাম নজু মেম্বার, মাহবুবুর রহমান, মিজানুর রহমান, মনির হোসেন প্রমুখ।

১৫ জুন, ২০২১।