বাগাদী দরবার শরীফের বার্ষিক মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
বাগাদী দরবার শরীফের ঈছালে সাওয়াব মাহফিল ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। গত ২৪ ও ২৫ ফেব্রুয়ারি শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী বাগাদী দরবার শরীফে ইছালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়। গত ২৬ ফেব্রুয়ারি বাদ ফজর আখেরী মোনাজাতে মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া করেন দরবারের পীর আলহাজ একেএম নেয়ামত উল্যাহ খান।
বাগাদী দরবারের মরহুম পীর ফুরফুরা শরীফের আলা হযরত আবু সিদ্দিক আল কোরাইশী রহ. এর বিশিষ্ট খলিফা দরবারের প্রতিষ্ঠাতা মরহুম পীর আলহাজ মাও. মো. ছালামত উল্যাহ খান রহ. এর ৬৩তম ইন্তেকাল দিবস উপলক্ষে ১২৩তম মাহফিলে সভাপতিত্ব করেন বর্তমান গদ্দীনসিন পীর আলহাজ মাও. একেএম নেয়ামত ঊল্যাহ খান।
আলোচনা পেশ করেন কৃষি মার্কেট জামে মসজিদ মোহাম্মদপুর ঢাকার খতিব আলহাজ মাও. খন্দকার সাইফুল ইসলাম বাগদাদী, দক্ষিণ বনশ্রী জামে মসজিদের ইমাম ও খতিব মাও. মুফতি মুহাম্মদ আবদুর রহমান, মাদ্রাসা-ই-আলিয়া মোজাদ্দেদিয়া হাজীগঞ্জের আরবি প্রভাষক আলহাজ মাও. মো. আবুল হাশেম শাহ মিয়াজী, ফুরফুরা দরবার শরীফের প্রধান খলিফা মাও. আবু নছর মুহাম্মাদ সামছুদ্দিন জিহাদী, জাজিরা সামছুদ্দিন তাহেরী আলিম মাদ্রাসার আরবি প্রভাষক আলহাজ মাও. সাইদুর রহমান শরিয়তপুরী, বাইতুল মামুর জামে মসজিদের খতিব আলহাজ মাও. আবু জাফর মোহাম্মদ সালেহ, নেছারাবাদ সিদ্দিকিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাও. আল আমিন সিদ্দিকী, তরুন বক্তা মাও. মো. হাবিব আল ফারাবী, বিশিষ্ট আলেমে দ্বীন ফরিদগঞ্জ বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের প্রভাষক মাও. মোহাম্মদ আনিসুর রহমান আল আবেদী, মাও. খোরশেদ আলম আল কাদেরী, মাও. শরীফ হোসেন আনসারী, মাও. হাবিবুর রহমান সালেহী, মাও. আব্দুর রহমান জালালী, মাও. শাহজাহান চাঁদপুরী।
মাহফিল পরিচালনা করেন বর্তমান পীর ছাহেব কেবলার সুযোগ্য সাহেবজাদা পীরজাদা আল্লামা মাহফুজ উল্যাহ ইউসূফী। সার্বিক সহযোগিতায় ছিলেন পীরজাদা মাও. মো. আশিকুল আরেফিন নাহিদ। মাহফিলে বিশিষ্ট ব্যক্তিবর্গ আগমন করেন।
ভক্ত ও মুসল্লিরা দলে দলে হাজির হন এবং জিকির সাথে অবস্থান করেন। মাহফিল বাস্তবায়নে মাহফিল এন্তেজামিয়া কমিটি ও দরবার শরীফের পীরজাদা, স্থানীয় চেয়ারম্যান, মেম্বার ও এলাকাবাসী সার্বিক ভূমিকা রাখেন।

২৮ ফেব্রুয়ারি, ২০২২।