বাগাদী যুবদলের কমিটি হতে হবে শক্তিশালী ও আন্দোলনমুখী ….নুরুল আমিন খান আকাশ

নূরে আলম খান
চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়ন যুবদলের পরিচিত ও সাধারণ সভা গত ২৫ ফেব্রুয়ারি বিকাল ৩টায় বাগাদী ইউনিয়নের চৌরাস্তা বাজার মোড়ে অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মহসিন আলম মিয়াজীর সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শরিফ হাওলাদার ও সদস্য সচিব মোবারক বাবুর যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশ।
তিনি তার বক্তব্যে বলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলার রাখাল রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশ এবং দেশের মানুষের প্রয়োজনে বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন, সে দলের আপোষহীন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারাগারে পাঠিয়েছিল বর্তমান সরকার এবং বর্তমানে উন্নত চিকিৎসার জন্য বিদেশ যেতে দিচ্ছে না। বিএনপির ভাইস চেয়ারম্যান তারুণ্যের অহংকার, আগামির রাষ্ট্রনায়ক তারেক রহমানের বিরুদ্ধেও মিথ্যা মামলা দেওয়ার কারণে দেশে আসতে পারছেন না। এসব ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হলে বাগাদী ইউনিয়ন তথা চাঁদপুর জেলা যুবদলকে চাঁদপুরের মাটি ও মানুষের নেতা জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিকের নেতৃত্বে দেশে গণতন্ত্র পুনরুদ্ধারে বাগাদী ইউনিয়ন যুবদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
পরিচিতি ও মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা যুবদলের আহ্বায়ক এইচএস সোরওয়ার্দি (সরোয়ার) গাজী। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম খান নজু।
আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বরকত উল্লাহ খান। আরো বক্তব্য রাখেন সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সৈয়দ হোসেন গাজী, নজরুল ইসলাম বাবলু, মোজাম্মেল হক, জিয়াউর রহমান টিটু, জুলহাস আহমেদ জুয়েল, বাগাদী ইউনিয়ন যুবদলের প্রধান সমন্বয়কারী হাসান আল রিয়াদ, যুগ্ম আহ্বায়ক মহসিন খান।
পরিচিতি ও মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন বাগাদী ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বাবুল মোল্লা, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক কাইয়ুম খান, জেলা যুবদলের সদস্য জুয়েল, বাগাদী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল হাসেম গাজী, আরিফ গাজী, আবু তাহের কবিরাজ, আলাউদ্দিন নয়ন, জমির গাজী প্রমুখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাগাদী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাই মিয়াজী, সাংগঠনিক সম্পাদক রিয়াজউদ্দিন, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য শাহিন ঢালী, ফরিদ বেপারী সিদ্দিক ভূঞা, যুবনেতা আক্তার মুন্সি, খোকন পাঠান, সাদ্দামসহ নেতৃবৃন্দ।
২৮ ফেব্রুয়ারি, ২০২১।