ফরিদগঞ্জ ব্যুরো
কেন্দ্রিয় কচি-কাঁচার মেলার সদ্যপ্রয়াত পরিচালক ও বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গর্ভনর খোন্দকার ইব্রাহিম খালেদের স্মরণে
শোকসভা করেছে ফরিদগঞ্জ নবীণ কচি-কাঁচার মেলা।
গত বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলা সদরস্থ বর্ণমালা কিণ্ডারগার্টেনে মেলার শিশু সংগঠক জোবায়ের আলম জিসানের সভাপতিত্বে এবং সংগঠক প্রবীর চক্রবর্তীর পরিচালনায় বক্তব্য রাখেন মেলার পরিচালক ফরিদ আহমেদ রিপন, যুগ্ম সংগঠক নুরুন্নবী নোমান, সদস্য জাকির হোসেন সৈকত মামুন হোসাইন, শিশু যুগ্ম সংগঠক জাবের আলম ঈশান ও সানজিদা নবী আদ্রিতা। আলোচনা শেষে মরহুমের আত্মায় শান্তি কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয়।
২৮ ফেব্রুয়ারি, ২০২১।
