স্টাফ রিপোর্টার
চাঁদপুর শহরের বাবুরহাটে এসএসসি’৮৬ ব্যাচের শিক্ষার্থীদের বন্ধুআড্ডা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বাদজুমা বাবুরহাট উচ্চ বিদ্যালয়ে ঐ আড্ডা অনুষ্ঠিত হয়। অর্ধ শতাধিক বন্ধুরা এতে অংশ নেন। পরে দোয়া ও মোনাজাত, উপহার বিতরণ, বন্ধু ফোরামের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসএসসি’৮৬ ব্যাচের শিক্ষার্থী ও ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী মো. খোরশেদ আলম খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাবুরহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মোশারেফ হোসেন। এসএসসি’৮৬ ব্যাচের শিক্ষার্থী আব্দুল কাদির গাজীর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন মনির হোসেন গাজী।
বক্তব্য রাখেন সদর উপজেলার রাজরাজেশ্বর ইউপি চেয়ারম্যান হাজি হযরত আলী বেপারী, দৈনিক মেঘনাবার্তার সম্পাদক ও প্রকাশক গিয়াসউদ্দিন মিলন, দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি মির্জা জাকির, দৈনিক ইলশেপাড়ের প্রধান সম্পাদক রোটারিয়ান মাহবুবুর রহমান সুমন, অ্যাড. মঞ্জুর আলম চৌধুরী, অ্যাড. মো. আওলাদ হোসেন খান, আক্কাস আলী রেলওয়ে একাডেমীর প্রধান শিক্ষক মো. গোফরান হোসেন, শিক্ষক নেতা গিয়াস উদ্দিন কবির, প্রধান শিক্ষক মো. নাসির উদ্দিন তপাদার, মিজানুর রহমান মল্লিক, মাজহারুল ইসলাম সুমন, চট্টগ্রামে বসবাসকারী চাঁদপুরের বন্ধু লায়ন মো. মনির হোসেন, লায়ন মফিজুর রহমান সরকার, মো. জাহাঙ্গীর আলম, মো. লোকমান হোসেন, মো. জহিরুল ইসলাম জিন্টু মাল, কেএম ছিদ্দিকুর রহমান, মো. ফারুক মজুমদার, মো. আব্বাস পাটওয়ারী, ডা. নিমাই, তোফায়েল হোসেন খান, মো. মুরাদ হোসেন পাটওয়ারী, হালিমা বেগম, রোকেয়া বেগম, আলমগীর হোসেন প্রধানীয়া, হাসিনা আক্তার, জসিম পাটওয়ারী, জামাল হেসেন, জসিম পাটোয়ারী, আব্বাস পাটোয়ারী, মিজানুর রহমান গাজী, মীর্জা মো. আলী জিন্নাহ, শান্তি পদ দাস, রবীন্দ্রনাথ সরকার প্রমুখ।
এসএসসি’৮৬ ব্যাচের শিক্ষার্থীদের বাবুরহাট অঞ্চলের বন্ধুদের আয়োজনে বক্তারা ৩৫ বছর পর আবারো স্কুল জীবনের বন্ধুদের সাথে আজীবন সুখে-দুঃখে পাশে থাকার আগ্রহ প্রকাশ করেন। তারা বলেন, ৩৫ বছর পর স্কুলের বন্ধুদের সাথে আবারো মিলিত হতে পেরে আমরা খুবই আনন্দিত। এতো বছর পর স্কুলবন্ধুদের দেখে আপ্লুত আমরা। আমরা চাই ভবিষ্যতে আমাদের যার-যার ক্ষেত্র থেকে স্কুলবন্ধুদের সুখে-দুঃখে পাশে থাকতে। এছাড়া আমাদের ভবিষ্যৎ প্রজন্মও যেনো নিজেদের সুখে-দুঃখে একত্রে থাকতে পারেন সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
এছাড়া ’৮৬ বন্ধুদের মধ্যে চট্টগ্রামের বন্ধু মফিজুর রহমানের সৌজন্যে প্রাপ্ত মগ বিতরণ করা হয়।
২২ সেপ্টেম্বর, ২০২১।


