বাবুরহাট স্কুলে এসএসসি’৮৬ ব্যাচের বন্ধু ফোরাম গঠন

স্টাফ রিপোর্টার
চাঁদপুর শহরের বাবুরহাট স্কুলের এসএসসি’৮৬ ব্যাচের শিক্ষার্থীদের বন্ধু ফোরাম গঠন করা হয়েছে। এ উপলক্ষে গত শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বাদজুমা বাবুরহাট উচ্চ বিদ্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বাবুরহাট স্কুলের বন্ধুরা ছাড়াও চাঁদপুরের বিভিন্ন স্থানের বন্ধুরা অংশ নেন। পরে দোয়া ও মোনাজাত, উপহার বিতরণ, মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বাবুরহাট স্কুলের এসএসসি’৮৬ ব্যাচের শিক্ষার্থী মনির হোসেন গাজীকে সভাপতি ও মো. মুরাদ হোসেন পাটওয়ারীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। সভায় চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী লায়ন মো. মোস্তফা তালুকদার ও ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী মো. খোরশেদ আলম খানকে উপদেষ্টা করা হয়।
কমিটির অন্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি মো. সেলিম খান, সহ-সভাপতি মো. ছিদ্দিকুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম জিন্টু মাল, সাংগঠনিক সম্পাদক তোফায়েল হোসেন খান, দপ্তর ও প্রচার সম্পাদক আলমগীর হোসেন প্রধানীয়া, অর্থ সম্পাদক রবীন্দ্রনাথ সরকার, ধর্মীয় ও সমাজকল্যাণ সম্পাদক মীর্জা মো. আলী জিন্নাহ, কার্যনির্বাহী সদস্য আব্দুল কাদির গাজী, লায়ন মফিজুর রহমান সরকার, মো. লোকমান হোসেন, মো. ফারুক মজুমদার, মির্জা মো. জাকির হোসেন ও ডা. নির্মল চন্দ্র।

২২ সেপ্টেম্বর, ২০২১।