বাবুরহাটে ডা. দীপু মনি’র গণসংযোগ

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন

সজীব খান
চাঁদপুর-৩ নির্বাচনী এলাকার আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ডা. দীপু মনি পৌরসভার ১৪নং ওয়ার্ডের বাবুরহাটে গণসংযোগ করেছেন। রোববার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় তিনি বাজারের ঘুরে ঘুরে ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় করে নৌকা প্রতীকে ভোট চান।
গণসংযোগের সময় তিনি বলেন, এ সরকারের আমলে বিগত ১৫ বছরে ব্যাপক উন্নয়ন হয়েছে। তিনি সরকারের উন্নয়ন কর্মকান্ড জনসমুক্ষে তুলে ধরেন এবং হাইমচর নদী ভাঙন বন্ধের বিষয়ে বিস্তারিত বর্ণনা করে। এ সরকারের আমলে বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতা ব্যাপকহারে জনসাধারণকে দেওয়া হয়েছে সে বিষয়ে বলেন।
তিনি আরো বলেন, নতুন কারিকুলামে বর্তমানে শিক্ষার ব্যবস্থা চালু করেছে সরকার। বিজ্ঞানভিত্তিক শিক্ষা কার্যক্রম চালু হলে নতুন প্রজন্ম ভবিষ্যতে তাদের জীবন নতুন করে সাজাতে পারবেন। বিশে^র প্রতিটি দেশের নতুন কারিকুলামে শিক্ষা ব্যবস্থা রয়েছে। শেখ হাসিনা সরকার বিশে^র সাথে তাল মিলিয়ে বাংলাদেশে ও সে শিক্ষাব্যবস্থা করছে। আগামি ৭ জানুয়ারি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। সবাইকে ভোট কেন্দ্রে গিয়ে নৌকায় ভোট দিতে তিনি অনুরোধ জানান।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, উপ-দপ্তর সম্পাদক অ্যাড. রনজিত রায় চৌধুরী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম নাজিম দেওয়ান, সাধারণ সম্পাদক আলী এরশ^াদ মিয়াজী, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড. হুমায়ুন কবির সুমন, জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন গাজী, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক আল হেলা ইনুসহ ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এবং বাবুরহাট বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির দুলাল মালসহ বাজার পরিচালনা কমিটির সদস্যরা।

২৫ ডিসেম্বর, ২০২৩।