বাকিলায় মেজর রফিকের পথসভা অনুষ্ঠিত

দেশ ও জাতির উন্নয়ন অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন

মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জের বাকিলা ইউনিয়নে নৌকা প্রতীকের ৩টি পথসভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার দুপুরে রাধাসার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে, বিকালে শ্রীপুর খাঁন বাড়িতে ও সন্ধ্যায় মহেশপুর হাজী বাড়িতে অনুষ্ঠিত পথসভা অনুষ্ঠিত হয়। সভাগুলোতে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী ও চারবারের সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম।
তিনি তার বক্তব্যে বলেন, চারবার সংসদ সদস্য থাকাকালীন সময়ে বিশেষ করে গত ১৫ বছরে হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলায় ব্যাপক উন্নয়নের মধ্যে প্রায় ৭শ’ কিলোমিটার গ্রামীণ সড়ক পাকাকরণ, ডাকাতিয়া নদীর উপর ৮টি সেতু, প্রায় ৭শ’ ব্রিজ-কালভার্ট ও প্রায় ৬শ’ শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণ এবং শতভাগ বিদ্যুতায়ন সম্পন্ন করেছি।
তিনি বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন বলেই এসব উন্নয়ন সম্ভব হয়েছে। আমি ষষ্ঠবারের মতো নৌকা প্রতীক দিয়ে আবারো আপনাদের কাছে এসেছি। দেশ ও জাতীর উন্নয়ন অব্যাহত রাখতে আপনারা নৌকা প্রতীকে ভোট দিয়ে বাকি কাজ সম্পন্ন ও কর্মসংস্থান সৃষ্টির সুযোগ দিন।
সভাগুলোতে আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. বিল্লাল হোসেন মজুমদার, সদস্য খালেদুর রব মিঠু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি অধ্যাপক স্বপন কুমার পাল, সাবেক ছাত্রনেতা সত্যব্রত ভদ্র মিঠুন প্রমুখ।
ইউনিয়ন নেতৃবৃন্দের মধ্যে আওয়ামী লীগের সাবেক সভাপতি এম.এ খালেক, ইউপি সদস্য ইয়াছিন শেখ, আওয়ামী লীগ নেতা জামাল পাটওয়ারী, কামরুজ্জামান মোল্লা, উপজেলা যুবলীগের সদস্য নজরুল ইসলাম, সাবেক ছাত্রনেতা রকিবুল ইসলাম রাকিব, ইউনিয়ন যুবলীগের আহবায়ক ইব্রাহিম খান রনি প্রমুখ।
রাধাসারে অনুষ্ঠিত পথসভায় সভাপতিত্ব করেন আবুল বাসার মাস্টার, শ্রীপুরে সভাপতিত্ব করেন বেনজির আহমেদ পাটওয়ারী, মহেশপুর হাজী বাড়িতে সভাপতিত্ব করেন জাহাঙ্গীর আলম পাটওয়ারী।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রোটা. আহসান হাবীব অরুন, মুক্তিযোদ্ধা মো. আবু তাহের, মফিজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ নেতা গাজী বিল্লাল হোসেন, হাটিলা পশ্চিম ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হুমায়ুন কবির লিটন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি শাহাদাত হোসেন রানা, সাধারণ সম্পাদক শুকুর আলম গাজীসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
এছাড়া উপজেলা যুবলীগের আহ্বায়ক মাসুদ ইকবাল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন সোহেল, পৌর যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম, সাবেক ছাত্রনেতা ফরিদুল ইসলাম, পৌর ছাত্রলীগের সভাপতি সোহেল আলম বেপারী, সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বিসহ বাকিলা ইউনিয়ন ও সব ওয়ার্ডের দলীয় নেতাকর্মী ও সমর্থকসহ পথসভাগুলোতে কয়েক শতাধিক লোকজন উপস্থিত ছিলেন।

২৫ ডিসেম্বর, ২০২৩।