স্টাফ রিপোর্টার
বাবুরহাটে ভোজন বাড়ি রেস্টুরেন্ট মিনি চাইনিজ এন্ড পার্টি সেন্টারের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৭ ডিসেম্বর) বিকাল ৫টায় বাবুরহাট বাজারের মতলব রোডস্থ হাজী মোবারক শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় রেস্টুরেন্ট উদ্বোধন করেন চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল।
দৈনিক চাঁদপুর খবরের সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুর রশিদ। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন বাবুরহাট বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. দেলোয়ার হোসেন খান।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক মো. মনির হোসেন গাজী, রাজরাজেশ্বর ইউপির চেয়াম্যান আলহাজ মো. হযরত আলী, সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির দুলাল মাল, রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মো. শামিম হোসেনসহ বাবুরহাট বাজারের ব্যবসায়ীরা। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন বাবুরহাট বাইতুল ফালাহ জামে মসজিদের খতিব মুফতি মাও. ফারুক আহমেদ।
০৮ ডিসেম্বর, ২০২১।
