বাবুরহাটে মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়-ক্ষতি

আগুন পুড়ে যাওয়া দোকানের চিত্র।

সজীব খান
চাঁদপুর শহরতলীর বাবুরহাট একাদশ ক্লাব মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। শুক্রবার (২৩ এপ্রিল) রাত প্রায় সাড়ে ৮ টায় এ ঘটনা ঘটে। একাদশ ক্লাবের ইমাম হোসেনের জুতার দোকানে হঠাৎ আগুনের সূত্রপাত। দুর্ঘটনার সময় মার্কেটের দোকান-পাট বন্ধ ছিলো। অগ্নিকান্ডে জুতার দোকানের ৫ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে তারা ধারণা করছেন।
অগ্নিকান্ডের বিষয়ে চাঁদপুর ফায়ার সার্ভিসের অফিসার মো. লিটন আহম্মেদ জানান, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। এ ঘটনায় ক্ষতির পরিমাণ তালিকা করা হয়েছে।
জানা যায়, ক্লাব মার্কেটের ইমাম হোসেনের জুতার দোকানে আগুন লেগে পাশের ঝুমকা ফ্যাশনে লেগে যায়। দুর্ঘটনায় জুতার দোকান আগুনে পুরে ছাই হয়ে যায়। আগুনের লেলিহান দেখে আশ-পাশের মানুষ দ্রুত ছুটে আসে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। আগুন লাগার ঘটনা দ্রুতগতিতে ছড়িয়ে পড়লে বাবুরহাট অঞ্চলের বহু মানুষ ভিড় করে এবং আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। এ সময় যুবকরা দোকানের মালামাল নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়ার ব্যবস্থা করে।

২৩ এপ্রিল, ২০২১।