স্টাফ রিপোর্টার
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাবুরহাট ফ্রেন্ডস্ ক্লাব কর্তৃক আয়োজিত ডে নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (৩০ মার্চ) রাত ৯টায় এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোশাররেফ হোসেনের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী।
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্লাহ, চাঁদপুর সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন গাজী, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক মনির হোসেন গাজী, ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক শাহআলম মজুমদার নান্নু, আশিকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. বিল্লাল খান, ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদাক মোজাম্মেল হক পাটওয়ারী, সহ-সভাপতি মো. ফারুক মজুমদার, কল্যানপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি গাজী মো. শাহাবুদ্দিন, ১৪নং ওয়র্ড যুবলীগের সহ-সভাপতি সঞ্জয় কুমার দে, সাংগঠনিক সম্পাদক মো. মাসুদ, আশিকাটি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন মৃধাসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ।
ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন নাইট হান্টার্স ও ফ্রেন্ডস ক্লাব। খেলায় বিজয়ী নাইট হার্ন্টাস ক্লাব ১৬ রানে জয় লাভ করে। খেলায় সেড়া খেলোয়াড় হিসেবে বিবেচিত হয় নাইট হান্টার্সের মো. মামুন।
পরে ফাইনাল খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী ও অতিথিবৃন্দ।
০১ এপ্রিল, ২০২১।
