ইলশেপাড় রিপোর্ট
দেশে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে ৫৪ হাজার ৩০৪ জন শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। গত মঙ্গলবার (৩০ মার্চ) বিকেলে এই গণবিজ্ঞপ্তি প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তি অনুযায়ী, স্কুল ও কলেজ পর্যায়ে ৩১ হাজার ১০১ জন, মাদরাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনায় ২০ হাজার ৯৯৬ জন, সংরক্ষিত ২ হাজার ২০৭ পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের জন্য ৪ এপ্রিল সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন করা যাবে। আগামি ৩০ এপ্রিল রাত ১২টা পর্যন্ত আবেদন করা যাবে।
জানা গেছে, যঃঃঢ়://হমর.ঃবষবঃধষশ.পড়স.নফ অথবা িি.িহঃৎপধ.মড়া.নফ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে। অনলাইনে সঠিকভাবে ফরম পূরণ করে সাবমিট করতে হবে। ফরম সাবমিটের পর প্রার্থীদের মোবাইলে এসএমএস পাঠিয়ে টাকা জমা দেওয়াসহ পরবর্তী নির্দেশনা জানিয়ে দেয়া হবে। আবেদনের ফি নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা।
জানা গেছে, ৫৪ হাজার ৩০৪ পদে শিক্ষক নিয়োগের এ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এর মধ্যে ৪৮ হাজার ১৯৯টি এমপিওভুক্ত শূন্যপদ। ননএমপিও পদ আছ ৬ হাজার ১০৫টি। এগুলোর মধ্যে ২ হাজার ২০৭টি এমপিও পদে রিটে অংশগ্রহণ করা নিবন্ধনধারীরাও আবেদনের সুযোগ পাবেন। ২০১৮ খ্রিষ্টাব্দের ১২ জুন এমপিও নীতিমালা জারির আগে সনদ অর্জন করা প্রার্থীরা যাদের বয়স ৩৫ এর বেশি হয়ে গেছে তারাও আবেদনের সুযোগ পাবেন। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ইনডেক্সধারী যে সব শিক্ষক নিবন্ধন সনদধারী কর্মরত আছেন তারাও অনলাইনে নিয়োগের জন্য আবেদন করতে পারবেন। তবে তাদের নিয়োগের আবেদনসমূহ অন্যান্য প্রার্থীদের ন্যায় জাতীয় মেধাতালিকার ভিত্তিতে বাছাইপূর্বক নিষ্পত্তি করা হবে।
ই-আবেদন ফরম পূরণের সময় নামের বানানসহ অন্যান্য তথ্যাদি নিবন্ধন পরীক্ষার ফরম পূরণের সময় দেওয়া তথ্যের অনুরূপ হতে হবে। প্রত্যেক আবেদনের জন্য নির্ধারিত ১০০ টাকা হারে ফি জমা না দিলে আবেদন বৈধ বলে গণ্য হবে না। অনলাইনে সঠিকভাবে ফরম পূরণ করে সাবমিট করতে হবে। ফরম সাবমিটের পর প্রার্থীদের মোবাইলে এসএমএস পাঠিয়ে টাকা জমাদানসহ পরবর্তী নির্দেশনা জানিয়ে দেওয়া হবে।
আবেদন যাচাই বাছাইয়ের পর প্রতিটি পদের বিপরীতে চূড়ান্তভাবে একজনকে নিয়োগের জন্য সুপারিশ করা হবে। এরপর নির্বাচিতদের মোবাইল ফোনে ম্যাসেজের মাধ্যমে সেই তথ্য জানিয়ে দেওয়া হবে। পরে, নির্ধারিত ওয়েবসাইটে প্রার্থীদের সুপারিশপত্র প্রকাশ করা হবে।
০১ এপ্রিল, ২০২১।
