বাবুরহাট মার্কেটে ভ্রাম্যমাণ আদালতের অর্থদণ্ড

নূরে আলম খান
চাঁদপুর বাবুরহাট বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৪ হাজার ৫শ’ টাকা অর্থদণ্ড করেছে। সরকারি আদেশ অমান্য করে মার্কেট খোলা রাখার দায়ে মতলব রোডের মাথায় অবস্থিত ভূঁইয়া মার্কেটের কয়েকটি দোকানকে ঐ অর্থদণ্ড করা হয়।
শুক্রবার (৮ মে) ১২টার দিকে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সামিউল ইসলাম সেনাবাহিনীর সদস্যদের নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় বাবুরহাট বাজারের ভূঁইয়া মার্কেটের কয়েকটি দোকান সরকারের আদেশ অমান্য করে খোলা রাখার দায়ে তাদের ঐ অর্থদণ্ড প্রদান করা হয়।
এসময় সেনাবাহিনীর এক সদস্য তাদের উদ্দেশ্য করে বলেন, করোনাভাইরাস সারা পৃথিবী তথা বাংলাদেশে মহামারী আকার ধারণ করেছে তাই। সরকারি আদেশ আপনাদের মেনে চলা একান্তই উচিত। কারণ জীবনের চেয়ে ব্যবসা বড় নয়। বাঁচলে ব্যবসা করতে পারবেন। তাই আপনি বাঁচুন, অন্যকেও বাঁচতে দিন।

০৭ মে, ২০২০।