মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আ.স.ম মাহবুব-উল-আলম ও তার পরিবারের করোনা (কোভিড-১৯) রিপোর্ট নেগেটিভ এসেছে। শুক্রবার (৮ মে) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে এ তথ্য জানা গেছে এবং মেয়র নিজেও বিষয়টি নিশ্চিত করেছেন।
দেশে করোনা সংক্রমনের পর থেকে চাঁদপুরের পৌর মেয়রদের মধ্যে আ.স.ম মাহবুব-উল-আলম লিপন সংক্রমণ প্রতিরোধে বেশ সরব ছিলেন এবং সম্মুখ যোদ্ধা হিসেবে মাঠ পর্যায়ে সবচে বেশি কাজ করেছেন। তার প্রত্যক্ষ নেতৃৃত্বে পৌরসভার ১২টি ওয়ার্ডে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী (চাল ও নগদ টাকা) বিতরণ করা হয়।
এর পাশাপাশি হাট-বাজার, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান, সড়কে জীবাণুনাশক স্প্রেকরণ, মশক নিধন কার্যক্রম, পৌর কাউন্সিলর ও পৌর কর্মকর্তাদের সাথে সামাজিক দূরত্ব বজায় রেখে নিয়মিত কার্যক্রম পরিচালনা করেছেন পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল-আলম লিপন।
এছাড়া করোনা প্রাদুর্ভাবে কর্মহীন লোকজনের মাঝে পৌর মেয়র তার ব্যক্তিগত উদ্যোগে খাদ্যসামগ্রী (চাল, ডাল, আলু, তেল, ছোলা বুট, সাবান, লবণ ইত্যাদি) ও নগদ টাকা বিতরণ করেন। তিনি পৌরসভার প্রতিটি ওয়ার্ড ও এলাকা ঘুরে নিজ হাতে এসব খাদ্য সামগ্রী ও নগদ টাকা বিতরণ করেন।
এরপর হাজীগঞ্জে করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হলে পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল-আলম ও তার পরিবারের নমুনা সংগ্রহ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। যেহেতু মেয়র নিজে মাঠ পর্যায়ে ব্যাপক কার্যক্রম পরিচালনা করেছেন এবং জনসম্পৃক্ত ছিলেন তাই তিনি ও তাঁর পরিবার করোনা পরীক্ষায় জন্য নমুনা দেন। এ ব্যাপারে পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন জানান, জনগণের সেবার জন্য এসেছি, করোনার থাবায় থমকে না গিয়ে জনসেবায় নিজেকে নিয়োজিত রেখেছি। আল্লাহর রহমতে জনগণের দোয়ায় সুস্থ আছি।
পৌরবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানিয়ে তিনি বলেন, সবার দোয়া ও ভালোবাসা নিয়ে আগামির দিনগুলোতেও আপনাদের (পৌরবাসী) সেবা করে যাবো, ইনশাআল্লাহ্।
০৭ মে, ২০২০।
