
আল আমিন ছৈয়াল
চাঁদপুর সদর উপজেলা বালিয়া ইউনিয়ন ২ ও ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল ৩টায় বালিয়া দিঘিরপাড় ও বালিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রফিকুল্ল্যাহ পাটওয়ারী সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. হান্নান মিয়াজীর পরিচালনায় বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন হাওলাদার, শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক লায়ন জি.এম ইকবাল হোসেন (স্বপন), ধর্ম বিষয়ক সম্পাদক মাও. কবির ওসমানী, কৃষি বিষয়ক সম্পাদক আ. মালেক কাজি, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. তাজুল ইসলাম মিজি, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক তালুকদার, ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন খান, ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি রেহেনা বেগম, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি প্রার্থী মো. আমু গাজী, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি প্রার্থী মো. বাবুল কাজী, সাধারণ সম্পাদক প্রার্থী মো. হাবিব খানসহ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
