বালিয়ায় ওয়ার্ড আ.লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত


আল আমিন ছৈয়াল
চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়ন ৪ ও ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকাল ৩টায় ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয় হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রফিকুল্ল্যাহ পাটওয়ারী সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. হান্নান মিয়াজীর পরিচালনায় বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন হাওলাদার, শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক লায়ন জিএম ইকবাল হোসেন (স্বপন), ধর্ম বিষয়ক সম্পাদক মাও. কবির ওসমানী, কৃষি বিষয়ক সম্পাদক আ. মালেক কাজি, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি জাকির হোসেন, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পদপ্রার্থী মো. মোস্তফা মোল্লাসহ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবিন্দ।