বাহাউদ্দিন নাছিমের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

প্রেস বিজ্ঞপ্তি
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিমের রোগমুক্তি ও সুস্থতা কামনায় চাঁদপুরে সাবেক ছাত্রনেতা মাসুদুর রহমান পরানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ওচমান গনি পাটওয়ারী।
এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পারভেজ করিম বাবু, বাংলাদেশ ছাত্রলীগের সম্মানিত সদস্য বাকি বিল্লাহ উপম পাটওয়ারী, জেলা ছাত্রলীগের সাবেক উপ-সম্পাদক বাহাউদ্দিন খান রবিন, সাবেক সম্মানিত সদস্য বোরহান উদ্দিন মাল, সাবেক জেলা ছাত্রলীগ নেতা সৈয়দ ইফতেখার আহম্মদ, কলেজ ছাত্রলীগের সাবেক সম্পাদক সজীব পাটোয়ারী, জেলা ছাত্রলীগ নেতা হোসেন ফাহিম, ছাত্রলীগ নেতা সায়েম ঢালী, রিয়াদ আহমেদ, আনিছুর রহমান পলাশ, সায়মন আহমেদ, নাছির কাজী, সম্রাট বকাউলসহ আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ।

২৮ জুন, ২০২১।