মতলব উত্তরে ঢেউটিন ও চেক বিতরণ

প্রাকৃতিক দুর্যোগ লাঘবে সরকার সহায়তা করছে
……..নুরুল আমিন রুহুল এমপি

মনিরুল ইসলাম মনির
মতলব উত্তর উপজেলায় গরিব, অসহায়, দুঃস্থ এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের অনুকূলে ঢেউটিন ও গৃহ নির্মাণ চেক বিতরণ করা হয়েছে।
রোববার (২৭ জুন) দুপুরে উপজেলার পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ অ্যাড. নুরুল আমিন রুহুল ৬৭ জন গরিব, অসহায়, দুঃস্থ এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের অনুকূলে ঢেউটিন ও গৃহ নির্মাণ চেক বিতরণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের আমলে মতলব উত্তর ও দক্ষিণ এলাকার জনপদে উন্নয়নের ছোয়া লেগেছে, দেশের বিভিন্ন দুর্যোগে সরকার সাধারণ মানুষের পাশে থেকে তাদের দুঃখ-দুর্দশা লাঘবের জন্য বিভিন্ন মানবিক সহায়তা কার্যক্রম গ্রহণ করেছে। এর ফলশ্রুতিতে আপনারা ইতোমধ্যে এর সুুফল ভোগ করছেন। তিনি আরো বলেন, সরকারের পক্ষ হতে এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আওরঙ্গজেবের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদ উল্লাহ প্রধান, সিরাজুল ইসলাম লস্কর, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. মনোয়ারুল ইসলাম, ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরী প্রমুখ।

২৮ জুন, ২০২১।