স্টাফ রিপোর্টার
মেঘনা পাড়ের বাতিঘর বলে খ্যাত চাঁদপুর সরকারি কলেজে মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকাল ১১টায় বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ময়নামতি রেজিমেন্টের সার্বিক ব্যবস্থাপনায় এবং চাঁদপুর সরকারি কলেজ বিএনসিসি প্লাটুনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদ্যাপনের অংশ হিসেবে কোভিড-১৯ প্রতিরোধে গণসচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়। উদ্বোধন পর্বে বক্তব্য রাখেন ময়নামতি রেজিমেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল সালাহ্উদ্দিন আল মুরাদজি এবং চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ।
লেফটেন্যান্ট কর্নেল সালাহ্উদ্দিন আল মুরাদজি তার বক্তব্যে গভীর শ্রদ্ধার সাথে স্বরণ করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সব বীর সেনানীকে। তিনি এই কোভিড-১৯ সময়ে বিএনসিসি এর বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন।
অধ্যক্ষ অসিত বরণ দাশ ময়নামতি রেজিমেন্টসহ বিএনসিসি’র সব ক্যাডেটকে ধন্যবাদ জানান। বিভিন্ন জাতীয় দিবসসমূহে বিএনসিসি ক্যাডেটরা যে অক্লান্ত পরিশ্রম করে অনুষ্ঠানকে সুন্দর ও সার্থক করে তোলে, তা তিনি কৃতজ্ঞতা চিত্তে স্বরণ করেন। তিনি আরো বলেন, বিএনসিসি অত্যন্ত সুশৃঙ্খল একটি ইউনিট। তাদের আজকের এই কার্যক্রমে জনগণ অবশ্যই উপকৃত হবে। আগেও বিএনসিসি চাঁদপুর সরকারি কলেজ ইউনিট কোভিড-১৯ প্রতিরোধে বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করেছেম যা সর্বমহলে প্রসংশিত হয়েছে।
চাঁদপুর পৌরসভার সদ্যনির্বাচিত মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল সভাস্থলে আসলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কলেজ অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ, রেজিমেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল সালাহ্উদ্দিন আল মুরাদ, রেজিমেন্ট অ্যাডজুটেন্ট মেজর শিব্বির আহমেদ বিপু এবং কোম্পানী কমান্ডার লেফটেন্যান্ট আবুল কালাম আজাদ (বিটিএফও)।
বিএনসিসি ক্যাডেটরা শহরের গুরুত্বপূর্ণ সড়কে র্যালীসহকারে পথচারী, গণপরিবহনের যাত্রী ও চালকদের মাঝে লিফলেট বিতরণ, মাস্ক বিতরণ ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন। এ সময় হ্যান্ড-মাইকে বিভিন্ন গণসচেতনতামূলক বক্তব্য প্রচার করা হয়।
এসময় উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক ও ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক কিউ এম হাসান শাহরিয়ার, শিক্ষক পরিষদের যুগ্ম-সম্পাদক ও বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. সাইদুজ্জামান, ইতিহাস বিভাগের প্রভাষক সুমন মজুমদার, সেকেন্ড লেফটেন্যান্ট মো. সোয়াহেব (বিটিএফও), সেকেন্ড লেফটেন্যান্ট মো. কামাল হোসেন (বিটিএফও), প্রফেসর আন্ডার অফিসার মো. হাবিবুর রহমান, প্রফেসর আন্ডার অফিসার সেলিনা পারভীন, প্রফেসর আন্ডার অফিসার নুরুন নাহার ও বিএনসিসি ক্যাডেটবৃন্দ।
২৩ ডিসেম্বর, ২০২০।
