বিজয় দিবসে চাঁদপুরে আ.লীগের আলোচনা সভা

প্রজন্মের কাছে আমরা মহান মুক্তিযুদ্ধের চেতনা পৌঁছে দিব
……..সুজিত রায় নন্দী

স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলা আওয়ামী লীগের আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকেলে জেলা কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী।
তিনি তার বক্তব্যে বলেন, বাংলাদেশের অপর নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর মুক্তিযুদ্ধে বিজয়ের মাধ্যমে জাতিরাষ্ট্র ‘বাংলাদেশ’ প্রতিষ্ঠা হলো বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন। এ অর্জনকে অর্থবহ করতে স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিব এবং মুক্তিযুদ্ধ সম্পর্কে সবাইকে জানতে ও জানাতে হবে। প্রজন্ম থেকে প্রজন্মের কাছে আমরা মহান মুক্তিযুদ্ধের চেতনা পৌঁছে দিব। বিজয় দিবসে এ হোক আমাদের অঙ্গীকার।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের বুকে একটি মর্যাদাশালী রাষ্ট হিসেবে প্রতিষ্ঠালাভ করেছে। দেশের এই উন্নয়নের গতিধারা অব্যাহত থাকলে ২০৪১ সালের মধ্যেই বিশ্ব দরবারে বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও উন্নত-সমৃদ্ধ স্বপ্নের সোনার বাংলাদেশে পরিণত হবে।
তিনি আগামি ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উৎসবমুখর করার লক্ষ্যে সব নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জি. আব্দুর রব ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, দপ্তর সম্পাদক শাহ আলম মিয়া, শ্রম বিষয়ক সম্পাদক নূরুল ইসলাম মিয়াজী, জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান কালু ভূঁইয়া, শ্রমিক লীগ নেতা ইসমাইল হোসেন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রশিদ সরদার, সন্তোষ কুমার দাস, পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাব্বির দেওয়ান মন্টু, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. দেবাশীষ কর মধু, শ্রম বিষয়ক সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু মাঝি, কৃষি বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর ভূঁইয়া, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মালেক দেওয়ান, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক সালাহ উদ্দিন মোহাম্মদ বাবরসহ আরো অনেকে।

১৮ ডিসেম্বর, ২০২৩।