স্টাফ রিপোর্টার
মহান বিজয় দিবস আন্তঃউপজেলা কাবাডি (বালক/বালিকা)-২০২৩ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকেলে জেলা পুলিশের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় জেলার ৮ উপজেলার ৮টি দল অংশ নেয়।
এবারের টুর্নামেন্টে অংশ নেয়া দলগুলো হলো- চাঁদপুর সদর, মতলব দক্ষিন, হাইমচর, মতলব উত্তর, হাজীগঞ্জ, শাহারাস্তি, কচুয়া ও ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার বালক ও বালিকা দল।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক কামরুল হাসান। তিনি তার বক্তব্যে বলেন, খারাপ কোন কিছুতে আসক্ত হওয়া যাবে না। সবসময় পুষ্টিকর খাবার খেতে হবে। অতিরিক্ত খাবার খাওয়া যাবে না। সবাই সুস্থ ও সুন্দর জীবন গঠনে চেষ্টা করবে।
জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার পরিচালনায় বক্তব্য রাখেন পৌর মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল।
ফাইনাল খেলায় ২৩-২০ পয়েন্টে হাইমচর উপজেলা বালিকা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় চাঁদপুর সদর উপজেলা বালিকা দল। আর ১৩-৬ পয়েন্টে হাইমচর উপজেলা বালক দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় চাঁদপুর সদর উপজেলা বালক দল।
আলোচনা সভা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) সুদীপ্ত রায়, জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী কমিটির সদস্য শাহির পাটওয়ারী, জেলা ক্রীড়া অফিসার তরিকুল ইসলাম, চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. শেখ মুহসীন আলম, হাইমচর থানার ওসি মো. ইয়াছিন, চাঁদপুর সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তপন চন্দসহ গণমাধ্যমকর্মীরা।
১৮ ডিসেম্বর, ২০২৩।
