স্বাধীনতার ৫২ বছর পরও জনগণ গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত
……….শেখ ফরিদ আহমেদ মানিক
এস এম সোহেল
মহান বিজয় দিবস উপলক্ষে চাঁদপুর জেলা বিএনপির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। গত শুক্রবার সূর্যোদয়ের সাথে সাথে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে বিজয় দিবস কর্মসূচি পালনের সূচনা করা হয়। সকালে জেলা বিএনপি কার্যালয় থেকে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা শোভাযাত্রা বের করে। পরে শহরের স্বাধীনতার স্মৃতিস্তম্ভ ‘অঙ্গীকার’ পাদদেশে চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ও সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যাহ সেলিমের নেতৃত্বে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
পরে জেলা বিএনপি কার্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অলোচনা সভায় সভাপত্বি করেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। তিনি তার বক্তব্যে বলেন, স্বাধীনতার ৫২ বছর পরও দেশের জনগণ তাদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত। ভোটবিহীন এই অনির্বাচিত সরকার ক্ষমতার লোভে মুক্তিযুদ্ধের চেতনা থেকে দূরে সরে গিয়ে গণতন্ত্রকে গলাটিপে হত্যা করছে। মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী এবং তিন বারের সাবেক প্রধানমন্ত্রী হয়েও দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসা নিতে দিচ্ছে না। ক্ষমতায় টিকে থাকার জন্য সরকার অবৈধ পন্থা অবলম্বন করে গণতন্ত্রকে হত্যা করার নীলনকশা তৈরি করছে। আওয়ামী লীগের অস্তিত্ব বলতে কিছু নেই, তারা বুঝে গেছে। তাই তারা বিএনপিকে মাঠে নামতে গেলেই বাঁধা, গুলি ও মামলা দিয়ে আটকে রাখার চেষ্টা করতে। কারফিউ দিয়ে জনসেবা রোধ করা যায় না। ইতোমধ্যে এদেশের মানুষ মাঠে নেমে গেছে।
তিনি আরো বলেন, ত্রিশ লাখ শহীদের প্রাণ আর দুই লাখ মা বোনের ইজ্জতের বিনিময় আমরা একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। যেসকল বীর শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা লাল সবুজের পতাকা পেয়েছি আজকের এই দিনে তাদের রুহের মাগফেরাত কামনা করছি।
জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মনির চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যাহ সেলিম, সাবেক যুগ্ম-আহ্বায়ক সেলিমুছ সালাম, সাবেক যুগ্ম-সম্পাদ জহির উদ্দিন বাবর।
এসময় আরো উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশীদ, সিনিয়ির সহ-সভাপতি আফজাল হোসেন খান, চাঁদপুর সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. শামছুল ইসলাম মন্টু, বর্তমান সাধারণ সম্পাদক জাহাঙ্গীর খান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হযরত আলী ঢালী, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা মহিলা দলের সভাপতি অ্যাড. মনিরা বেগম চৌধুরী, সাধারণ সম্পাদক শিরিন সুলতানা মুক্তা, চাঁদপুর সদর উপজেলা যুবদলের আহ্বায়ক সারোয়ার গাজী, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক নজরুল ইসলাম নজু, জেলা ছাত্রদলের সভাপতি ইমাম হোসেন গাজী, সাধারণ সম্পাদক ঈসমাইল হোসেন পাটওয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
১৮ ডিসেম্বর, ২০২২।
