সাহেদ হোসেন দিপু
ব্যাপক আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে স্বাস্থ্যবিধি মেনে হাইমচর উপজেলার গাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সম্মেলন উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী।
গাজীপুর ইউনিয়নে সকাল ১০টায় অনুষ্ঠিত সম্মেলন উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী বলেন, দলের পরীক্ষিত ও কর্মীবান্ধব সৈনিকরাই নেতা হবে। যারা বিগত নির্বাচনে নৌকা মার্কার বিপক্ষে কাজ করেছে তাদের কোনভাবেই নেতা নির্বাচিত করা হবে না। যে নৌকা বঙ্গবন্ধুর নৌকা যে নৌকা জননেত্রী শেখ হাসিনার নৌকা, যে নৌকা উন্নয়নের নৌকা সেই নৌকার বিপক্ষে থাকা লোকজন প্রকৃত আওয়ামী লীগ হতে পারে না। জননেত্রী শেখ হাসিনার আদর্শ অনুসরণ করে যারা রাজনীতি করে তারাই আগামিদিনে নেতৃত্বের আসনে অধিষ্টিত হবে। কোন সুবিধাবাদী বসন্তের কুকিলকে নেতা বানানো হবে না।
সভায় ১ম অধিবেশনে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হাবিবুর রহমান গাজীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি মো. হুমায়ুন প্রধানীয়া।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মো. শাহজান মিয়া, এমএ বাশার, হুমায়ুন কবির পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক জিএম জাহিদ, দপ্তর সম্পাদক মাকসুদ আলম খান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও যুবলীগ আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন বেপারী, চরভৈরবী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আহমেদ আলী মাস্টার, সাবেক যুবলীগ সভাপতি আতিকুর রহমান পাটওয়ারী।
সম্মেলনের ২য় অধিবেশনে উপজেলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন প্রধানীয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারীর পরিচালনায় গাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি পদে হাবিবুর রহমানকে এককভাবে প্রস্তাব ও সমর্থন করা হয়। সাধারণ সম্পাদক পদে (রাসেল গাজী, জহিরুল ইসলাম ভূঁইয়া, আহসান বেপারী, দেলোয়ার হোসেন গাজী ও সেলিম রাড়ী) ৫ জনকে প্রস্তাব করা হয় । সংগঠনিক সম্পাদক পদে বিল্লাল মৈশালকে প্রস্তাব ও সমর্থন করা হয়।
সভা শেষে অতিথিবৃন্দ বলেন, স্থানীয় এমপি ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে আলোচনা করে আপনাদের এ কমিটি ঘোষণা দেয়া হবে। আমরা আশা করি আমাদের নেত্রী যে সিদ্ধান্ত দিবেন, আপনারা তা মেনে নিয়ে ঐক্যবদ্ধভাবে দলকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করবেন।
২০ ডিসেম্বর, ২০২০।
