এস এম সোহেল
চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুর রশিদ বিদায় নিলেন সব কর্মকর্তাদের কাঁদিয়ে। তিনি নিজেও কাঁদলেন।
শুক্রবার (২৩ জুন) সকাল সাড়ে ১০টায় অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুর রশিদ তার অফিসার ইনচার্জের দ্বিতীয় স্টেশন হিসেবে হাজীগঞ্জ থানায় বদলিজনিত কারণে বিদায় নেন। চাঁদপুর মডেল থানা থেকে চলে যাওয়ার সময় তাকে বিদায় জানাতে এসে সব অফিসার ও পুলিশ সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। অনেক পুলিশ সদস্যই হাউ-মাউ করে কেঁদে ওঠেন। এসময় অফিসার ইনচার্জ আব্দুর রশিদ সহকর্মীদের কান্না দেখে নিজেও উচ্চস্বরে কেঁদে ওঠেন। এমন বিদায় বেলা ভুলে যাওয়ার মত নয়।
মুহাম্মদ আবদুর রশিদ এর আগে হাজীগঞ্জ থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। পদোন্নতি পেয়ে তিনি হাজীগঞ্জ থানা থেকে চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্বগ্রহণ করেন। দুই বছর পাঁচ মাসের দায়িত্ব পালন করার পর অফিসার ইনচার্জ হিসেবে পুনরায় তিনি হাজীগঞ্জ থানায় অফিসার ইনচার্জ হিসেবে বদলি হয়ে চলে যান।
২৪ জুন, ২০২৩।
