স্টাফ রিপোর্টার
বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির পক্ষ থেকে চাঁদপুরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে। শুক্রবার (২৩ জুন) দুপুরে চাঁদপুর সরকারি কলেজে এ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। শ্রদ্ধাঞ্জলি অর্পণকালে আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ মো. ইউসুফ গাজী, সাংগঠনিক সম্পাদক আলহাজ তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়া, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক এবং পৌর মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল, কৃষি বিষয়ক সম্পাদক অজয় কুমার ভৌমিক, মহিলা বিষয়ক সম্পাদক অধ্যাপিকা মাসুদা নুর খান, উপ-দপ্তর সম্পাদক অ্যাড. রনজিৎ রায় চৌধুরী, উপ-প্রচার সম্পাদক হাসান ইমাম বাদশা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল ইসলাম নাজিম দেওয়ান, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, পৌর আওয়ামী লীগের সভাপতি রাধা গোবিন্দ গোপ, হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর হোসেন পাটওয়ারী, চাঁদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মুক্তিযোদ্ধা সালাউদ্দিন, সদস্য ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, হাইমচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ন কবির প্রধানিয়া, চাঁদপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাড. হেলাল হোসাইন, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, জেলা যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস, পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাাদক শিপ্রা দাস, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মাহবুবুর রহমান পাটোয়ারী, সাবেক প্রচার সম্পাদক আবদুস সামাদ টুনু, সহ-প্রচার সম্পাদক মনির হোসেন, পৌর আওয়ামীলীগ নেতা অ্যাড. সাইফুউদ্দিন বাবু, চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শাখাওয়াত হোসেন, সাবেক সভাপতি শেখ মো. মোতালেব, জেলা যুবলীগের সদস্য নজরুল ইসলাম বাদল, জাহাঙ্গীর হোসেন বেপারী, জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন, সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন খান, সহ-সভাপতি ইমরান খান শাওন, পৌর ছাত্রলীগের আহ্বায়ক ইউসুফ গাজী মুন্না, যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেন, আশেকে রাসুল জাওয়াদ, চাঁদপুর সরকারী কলেজ ছাত্রলীগ সভাপতি সোহেল হোসাইন, সাধারণ সম্পাদক মো. সাইফ হোসেনসহ আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির পক্ষে শ্রদ্ধাঞ্জলি দেয়ার পর আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
২৪ জুন, ২০২৩।
