বিষ্ণুপুরে অগ্নিকাণ্ডে ৪টি বসতঘর পুড়ে ছাই

৭ লাখ টাকা ক্ষয়ক্ষতির

নূরে আলম খান
চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় সংলগ্ন মিজান প্রধানিয়ার বাড়িতে অগ্নিকাণ্ডে ৪ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ৭ লাখ টাকার মতো। ক্ষতিগ্রস্তরা ক্ষয়ক্ষতির পরিমাণ জানিয়েছেন।
ঘটনাটি ঘটেছে রান্নাঘর থেকে গত সোমবার (২০ জুলাই) ভোর ৫টায়। আগুন মুহূর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়লে ৪টি ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এ সময় স্থানীয় লোকজন চাঁদপুরের ফায়ার সার্ভিসকে জানালে ফায়ার সার্ভিস আসার আগেই ঘরগুলো পুড়ে ছাই হয়ে যায়।

প্রধানিয়া বাড়ির মিজান প্রধানিয়া জানান, আগুনে আমাদের ৪টি ঘরে পুড়ে ছাই হেয়ে গেছে। এতে মালামালসহ ৭ লক্ষাধিক টাকার মত ক্ষতিগ্রস্ত হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনা শুনে বিষ্ণুপুর ইউপির চেয়ারম্যান নাছির উদ্দিন খান শামীম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসনের আশ্বাস দেন।
২২ জুলাই, ২০২০।