মতলব দক্ষিণে বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ

দেশ সমৃদ্ধশালী করতে হলে বৃক্ষরোপণের বিকল্প নাই
……….নুরুল আমিন রুহুল এমপি

মতলব দক্ষিণ ব্যুরো
চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাড. নুরুল আমিন রুহুল বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশকে সমৃদ্ধশালী করতে হলে বৃক্ষরোপণের বিকল্প নাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনাই পারে এ দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে। তাই প্রত্যেকেই প্রত্যেকের বাড়ির আঙ্গিনায় ও বিভিন্ন জায়গায় অন্তঃত ১টি করে হলেও গাছের চারা রোপণ করতে হবে।

তিনি আরো বলেন, বর্তমানে সারা বিশ্বে করোনা মহামারী। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের জীবনকে বাজি রেখে জনসাধারণের কল্যাণে কাজ করে যাচ্ছেন। সারাদেশে করোনার মধ্যে দিয়ে হতদরিদ্রদের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সারাদেশে ১ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন তিনি। তারই ধারাবাহিকতায় মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের উদ্যোগে গত রোববার (১৯ জুলাই) মতলব সরকারি ডিগ্রি কলেজ মিলনায়তনে স্বাস্থ্যবিধি মেনে গাছের চারা বিতরণ ও রোপণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
সহকারী কমিশনার (ভূমি) নুশরাত শারমীনের সভপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম খাঁনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহম্মেদ, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মবিন সুজন, মতলব পৌরসভার মেয়র আলহাজ আওলাদ হোসেন লিটন, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি বেগম রুনু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি লিয়াকত হোসেন প্রধান, উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. জহির সরকার।
শুভেচ্ছা বক্তব্য রাখেন মতলব সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ।
পরে তিনি পৌরসভার ১০টি ও ইউনিয়নের ৬টি মোট ১৬টি প্রতিষ্ঠানে বৃক্ষ বিতরণ করেন এবং মতলব সরকারি ডিগ্রি কলেজ মাঠে গাছের চারা রোপণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন মতলব পৌরসভার সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম নুরু, উপজেলা আওয়ামী লীগ নেতা দেওয়ান মো. রেজাউল করিম, প্রকৌশলী ফারুক বিন জামান, এমএ আজিজ বাবুল, কাউন্সিলর কিশোর কুমার ঘোষ, ইকবাল হোসেন পাটোয়ারী, হানিফ চৌধুরী, ফারুক আহম্মেদ বাদল, উপাদী দক্ষিণ ইউপির চেয়ারম্যান মো. গোলাম মোস্তফা, উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম আলেক, যুগ্ম আহ্বায়ক বাদল নন্দী, উত্তম ঘোষ, আল এমরান চৌধুরী, গোলাম মোস্তফা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শ্যামল চন্দ্র দাস, মতলব পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বশির চৌধুরী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক গোলাম হায়দার মোল্লা, পৌর যুবলীগের সভাপতি সোহাগ সরকার, সহ-সভাপতি রিপন পাটোয়ারী, ক্রীড়া সম্পাদক আহসান মৃধা, সাবেক ছাত্রনেতা বাদল ফরাজী, ছাত্রলীগ নেতা লিখন সরকার, মো. সবুজসহ দলীয় নেতৃবৃন্দ।
এছাড়া উপজেলায় বিকল্প কর্মসংস্থানের জন্য নিবন্ধিত ও প্রশিক্ষণপ্রাপ্ত জেলেদের মধ্যে সেলাই মেশিন এবং ও বয়স্ক, বিধবা, স্বামী পরিত্যক্তা নারীদের ভাতা বই বিতরণ করেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাড. নুরুল আমিন রুহুল।
২২ জুলাই, ২০২০।