নূরে আলম খান
মা ইলিশ রক্ষায় প্রশাসনের নজরদারি থাকা সত্বেও অসাধু জেলে এবং বিক্রেতারা মা ইলিশ মা ইলিশ নিধন করেই যাচ্ছে। ৯ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ২২ দিনব্যাপী চাঁদপুরের ষাটনল থেকে চর-আলেকজান্ডার পর্যন্ত ১শ’ কিলোমিটার এলাকার নদীতে সব ধরনের মাছ ধরা সরকার নিষিদ্ধ করেছে।
এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপর ইউনিয়নের কানুদী তালতলা, লালপুর, পাঠান বাড়ির খাল পাড়, ইসহাক মিজির বাড়ির সামনে এবং পাটোয়ারী বাড়ির সামনে নদীর পাড় মা ইলিশ বিক্রি হচ্ছে দেদারছে। রাজরাজেশ্বরের লগ্মীমারা, শরীয়তপুর এবং মাওয়া থেকে এসে কিছু অসাধু জেলে এসে আঁতাত করে ইলিশ বিক্রি করছে এখানে। সরেজমিনে দেখা যায়, সাধারণ জনগণ ছাড়াও এলাকার কিছু লোকজন ইলিশ কিনে নিয়ে এলাকাভিত্তিক ফেরি করে তারা বিক্রি করে।
এ অবস্থা দেখে গত ১৯ অক্টোবর বিষ্ণুপুর ইউপির চেয়ারম্যান নাছির উদ্দিন খান শামীমের পরামর্শক্রমে ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক নাঈম খানের নেতৃত্বে মা ইলিশ ধরা এবং বিক্রির বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানায়। এতে এলাকাবাসীও তাদের সাথে একত্রিত হয়ে প্রতিবাদ করেন।
নাঈম খান এ প্রতিনিধিকে জানান, ইলিশ মাছ আমাদের দেশের জাতীয় সম্পদ। এ সম্পদকে রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। সরকারের আইন প্রয়োগকারী সংস্থার সাথে এলাকাবাসী যদি সাহায্য করে তাহলে অভিযান সফল হবে। সচেতন মহল মনে করে এ অভিযানের সাথে স্ব-স্ব এলাকার কমিউনিটি পুলিশদের কাজে লাগাতে পারলে আরো ভালো ফল বয়ে আনবে।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- বিষ্ণুপুরে মা ইলিশ বিক্রি ও বহনের বিরুদ্ধে কঠোর অবস্থান
