মাহ্ফুজ মল্লিক
মতলবের ঐতিহ্যবাহী শিশু সংগঠন মতলব সূর্যমুখী কচি-কাঁচার মেলার উপদেষ্টা অ্যাড. কামরুল ইসলাম, মেলার সহ-সভাপতি মো. মিজানুর রহমান খানের বড় ভাই ডা. এমএ ওয়াদুদ ও মেলার সহ-সভাপতি দেওয়ান রেজাউল করিমের স্ত্রী রওশন আরা বেগম (বেবী) এর মৃত্যুতে স্মরণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
গতকাল রোববার সকাল ১১টায় কচি-কাঁচা মিলনায়তনে মতলব সূর্যমুখী কচি-কাঁচার মেলার আয়োজনে স্মরণ সভায় সভাপতিত্ব করেন মেলার সভাপতি মাকসুদুল হক বাবলু। মেলার তরুণ সদস্য কচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক ফারুক আহমেদ বাদলের পরিচালনায় বক্তব্য রাখেন মেলার সহ-সভাপতি দেওয়ান রেজাউল করিম, মো. মিজানুর রহমান খান, মো. জাকির হোসেন, মেলার প্রবীণ সদস্য কচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুলের পরিচালনা পর্ষদের সম্পাদক ফারুক বিন জামান, মেলার তরুণ সদস্য কচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুলের পরিচালনা পর্ষদের সদস্য এস এম সেলিম, কচি-কাঁচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস সোবহান, কচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুলের পরিচালনা পর্ষদের সদস্য ও মতলব প্রেসক্লাবের সভাপতি গোলাম সারওয়ার সেলিম, মেলার যুগ্ম-সাধারণ সম্পাদক ও মতলব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস।
সভায় মিলাদ ও দোয়া পরিচালনা করেন কাঁচা প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষক মো. হোসেন।
- Home
- চাঁদপুর
- মতলব দক্ষিণ
- মতলব সূর্যমুখী কচি-কাঁচার মেলার স্মরণ সভা ও মিলাদ মাহফিল
Post navigation
