বিসিএস উত্তীর্ণ হাজীগঞ্জের ৭ চিকিৎসককে মেয়রের সংবর্ধনা

মোহাম্মদ হাবীব উল্যাহ্
৪২তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে উত্তীর্ণ হাজীগঞ্জের ৭জন চিকিৎসককে সংবর্ধনার মাধ্যমে সম্মাননা জানিয়েছেন হাজীগঞ্জ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আ.স.ম মাহবুব-উল আলম লিপন। বুধবার (৩ নভেম্বর) বিকালে পৌরসভা চত্বরে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে পৌরসভার পক্ষ থেকে চিকিৎসকদের এই সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে শুরুতেই সংবর্ধিত চিকিৎসকদের ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেন মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন। এরপর ক্রেস্ট দিয়ে বরণ করে নেন তিনি। সংবর্ধিতরা হলেন- ডা. সুমাইয়া বিনতে কবির, ডা. রাজীব কুমার সাহা অন্তু, ডা. মো. নুরুন নবী জুয়েল, ডা. মাহাদীয়ে বাশার, ডা. ফাহিম রায়হান শুভ, ডা. মাগফেহুরাতুন্নেছা উর্মী ও ডা. শান্ত সাহা।
এরআগে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন। বিশেষ অতিথি বক্তব্য রাখেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশিদ, হাজীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ইকবালুজ্জামান ফারুক ও অতিথি শাহনাজ ঝর্ণা এবং সংবর্ধিতদের পক্ষে বক্তব্য রাখেন, ডা. মো. নুরুন নবী জুয়েল, ডা. সুমাইয়া বিনতে কবির ও ডা. শান্ত সাহা।
পৌর বাজার পরিদর্শক খাজা সাফিউল বাশার রুজমনের উপস্থাপনায় সংবর্ধণা শেষে একই স্থানে পৌরসভার নগর সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা (জুলাই-সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়। সভায় পৌর মেয়রের সভাপতিত্বে বক্তব্য রাখেন কমিটির সদস্যবৃন্দ। এ সময় পৌরসভার প্যানেল মেয়র-২ ও কাউন্সিলর মো. আজাদ হোসেন, সহকারী প্রকৌশলী (সিভিল) মো. ইদ্রিস মিয়া, উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) মো. মাহবুবুর রশিদ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়া উপস্থিত ছিলেন টিএলসিসির সদস্য ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহসান উল্যাহ্ মৃধা, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গাজী সালাউদ্দিন, সাবেক সভাপতি খালেকুজ্জামান শামীম, সাধারণ সম্পাদক কামরুজ্জামান টুটুলসহ পৌরসভার কাউন্সিলর ও কর্মকর্তা, টিএলসিসির সদস্য এবং সংবর্ধিত অতিথিদের পরিবারের সদস্যরা।

০৪ নভেম্বর, ২০২১।