
সাহেদ হোসেন দিপু :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ বিশ্ব প্রামাণ্য হিসেবে ইউনেস্কো আন্তর্জাতিক রেজিস্টারে অন্তর্ভুক্তি ও বিশ্ব স্বীকৃতি পাওয়ায় হাইমচর উপজেলা পরিষদ আয়োজনে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভায় সর্বস্তরের জনগণের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার সকাল ৯টা থেকে উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে রাজনৈতিক কর্মী, সুধীজন, শিক্ষক, শিক্ষার্থী খ–খ- মিছিল নিয়ে উপজেলা পরিষদ সম্মুখে অবস্থান নেয়।
সকাল ১০টায় হাইমচর উপজেলা চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাসের নেতৃত্বে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে উপজেলা সদরে সর্ববৃহৎ আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রায় বাদকদলসহ ব্যানার-ফেস্টুন নিয়ে সর্বস্তরের মানুষজন অংশগ্রহণ করেন।
১০টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ অডিটরিয়মে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাসের সভাপতিত্বে ও শিক্ষক শাহনেওয়াজ টেলুর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন এবং ৭ই মার্চের ভাষনের উপর কুইজ ও উপস্থিত বক্তিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান এসএম কবির ও সেলিনা আক্তার সেফালি, থানার অফিসার ইনচার্জ রনোজিত রায়, মুক্তিযুদ্ধা ডেপুটি কমান্ডার হাফিজ আহমেদ মাস্টার, উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি হুমায়ুন প্রধানীয়া, নৌ পুলিশের আইসি মো. হাসানুজ্জামান, চরভৈরবী ইউপি চেয়ারম্যান আহমদ আলি মাস্টার, হাইমচর প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. খুরশিদ আলম, ছাত্রলীগ সাবেক সভাপতি ফখরুদ্দন আলি আহমেদ, শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক মো. সালাউদ্দিন আহমেদ প্রমুখ। আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, রাজনৈতিক দলের নেতাকর্মী, জনপ্রতিনিধি, প্রশাসনিক কমকর্তা ও হাইমচরে কর্মরত সাংবাদিকসহ সর্বস্তরের বিপুলসংখ্যক মানুষজন অংশগ্রহণ করেন।
এসময় অংশগ্রহণকারীরা বলেন, আজকের এ আনন্দ শোভাযাত্রা মিলন মেলায় পরিণত হয়েছে। উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী হাইমচরে ৭ই মার্চ ভাষণ স্বীকৃতি উপলক্ষে শোভাযাত্রায় স্মরণকালের সর্ববৃহৎ জনসম্পৃক্ততায় সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
