ভারত সরকারের আমন্ত্রণে পশ্চিমবঙ্গ যাচ্ছেন এমএ ওয়াদুদ

স্টাফ রিপোর্টার
ভারত সরকারের আমন্ত্রণে ভারতীয় সেনাবাহিনী কর্তৃক বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে পশ্চিমবঙ্গে যাচ্ছেন চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মুক্তিযোদ্ধা লে. (অব.) এমএ ওয়াদুদ। পশ্চিমবঙ্গ প্রদেশের কলকাতার ফোর্ট উইলিয়ামে ১৪ থেকে ১৯ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠানে বাংলাদেশ থেকে ৩০ সদসস্যের একটি টিম অংশ নিচ্ছে।
অনুষ্ঠানে বাংলাদেশের মুক্তিযোদ্ধারাসহ রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ের সাবেক সামরিক ও বেসামরিক ব্যাক্তিরা অংশ নিবেন।
রাষ্ট্রীয় সফরের বিষয়ে এম এ ওয়াদুদ জানান, আমি ভারত সরকারের আমন্ত্রণে ভারতে পশ্চিমবঙ্গে যাচ্ছি। ১৪ ডিসেম্বর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত আমি ভারতে অবস্থান করবো। রাষ্ট্রীয় এ সফরটি যেন সুন্দরভাবে সম্পন্ন করে দেশে আসতে পারি সেজন্য চাঁদপুরের আপামর জনগণের দোয়া কামনা করছি। সামরিক বাহিনীর সাবেক অফিসার যারা রণাঙ্গনে যুদ্ধ করেছেন বিজয় পর্যন্ত যে বার্ষিক ‘বিজয় দিবস’ উদযাপন অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশগ্রহণে যাচ্ছি আমরা।

১৫ ডিসেম্বর, ২০২৩।