ফরিদগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

ফরিদগঞ্জ ব্যুরো
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ফরিদগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে ইউএনও মৌলি মন্ডলের সভাপতিত্বে এবং একাডেমিক সুপারভাইজার আব্দুল্যাহ আল মামুনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুুুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএস তসলিম আহমেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুমন ভৌমিক, কৃষি কর্মকর্তা কল্লোল কিশোর সরকার, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ মন্ডল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমাণ্ডার সহিদ উল্ল্যাহ তপদার, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান, মুক্তিযোদ্ধা আলী হোসেন ভূঁইয়া ও ইউপি চেয়ারম্যান শাহ আলম শেখ।

১৫ ডিসেম্বর, ২০২৩