ফরিদগঞ্জ ব্যুরো
গত ২৫ নভেম্বর দিবাগত রাতে ঐতিহ্যবাহী চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাছির উদ্দিন পাটওয়ারীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি সচিব মাকসুদুর রহমান পাটওয়ারী।
এক শোক বার্তায় তিনি বলেন, নাছির স্যার ঐতিহ্যবাহী এ প্রতিষ্ঠানে অভিভাবক ও ন্যায়পরায়ন শিক্ষক ছিলেন। তার মৃত্যুতে আমরা একজন জ্ঞানী ও গুণী শিক্ষককে হারালাম। আমি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।
এদিকে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপ-সচিব হাবিবুর রহমান এ প্রবীণ শিক্ষকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
৩০ নভেম্বর, ২০২০।
