ভোলা জেলা প্রতিনিধিঃ গত ৬ই ফেব্রুয়ারি রাতে ৭৩৬ সদস্য বিশিষ্ট সদ্য ঘোষিত জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিতে স্থান পেয়েছেন ভোলা জেলা ছাত্রদলের দুই ত্যাগী নেতা। ভোলা জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার আল আমিন সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের নির্বাহী সদস্য ছিলেন বর্তমান কমিটিতে খন্দকার আল আমিনকে বরিশাল বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক করা হয়।অপরদিকে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মাসুদকে কেন্দ্রীয় ছাত্রদলের নির্বাহী সদস্য করা হয়। গতকাল সন্ধ্যায় খন্দকার আল আমিন এর নেতৃত্বে কেন্দ্রীয় কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করে ভোলা জেলা ছাত্রদল। জেলা ছাত্রদলের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানান থানা ছাত্রদল, পৌর ছাত্রদল, কলেজ ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এসময় নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। অনুস্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আমিনুল ইসলাম খান, জেলা যুবদলের আহ্বায়ক তরিকুল ইসলাম কায়েদ, জেলা ছাত্রদল সাংগঠনিক সম্পাদক নেজামুল আলম জেহাদ, পৌর ছাত্রদল নেতা আল আমিন, ইকবাল, কলেজ ছাত্রদল নেতা রুবেল, বাপ্পি সহ সকল ওয়ার্ড ছাত্রদলের নেতা কর্মী বৃন্দ।
