ভড়ঙ্গারচর ছালেহিয়া দীনিয়া মাদ্রাসার ছাত্রদের মাঝে পুরস্কার বিতরণ সম্পন্ন


স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ভড়ঙ্গারচর ছালেহিয়া দীনিয়া মাদ্রাসার ছাত্রদের মাঝে পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বিকাল ৪টায় ভড়ঙ্গারচর ছালেহিয়া দীনিয়া মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে ২০তম বার্ষিক ওয়াজ মাহফিলের বিভিন্ন অনুষ্ঠানে বিজয়ী ছাত্রদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
ছালেহিয়া দীনিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত সভাপতি মালেক হোসেন মুন্নার সভাপতিত্বে ও সাংবাদিক সজীব খানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল হাজী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বড় শাহতলী তালতলা বাইতুল ইসলাহ জামে মসজিদের সেক্রেটারী ও দারুল আমান হাফেজিয়া মাদ্রাসার সহ-সভাপতি মো. জহিরুল হক লালু মাস্টার, ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্সের ডেপুটি ভাইস কন্ট্রোলার ও শাহতলী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সাবেক সভাপতি আব্দুল মতিন তপাদার ভুট্টু, ভড়ঙ্গারচর ছালেহিয়া দীনিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাইনুদ্দিন ঢালী, শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শাহজান হাওলাদার সাজু, শহিদুল্লাহ দুদু, যুবলীগ নেতা নজরুল ইসলাম হাজি, মাওলানা আজাদ হোসেন, আমির হামজা, হাফেজ আলমগীর হোসেন, আনোয়ার হোসেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা সিহাব সুমন, সমাজ সেবক শরিফ বেপারী, দুলাল বেপারী, কবির গাজী, সালাউদ্দিন গাজী প্রমুখ।
এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।