
১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি
মোজাম্মেল প্রধান হাসিব
মতলব দক্ষিণে অগ্নিকাণ্ডে ৪টি বসতঘর ভষ্মীভূত হয়েছে। গত ১৭ ডিসেম্বর রাত ৮টায় উপজেলার কালিকাপুর গ্রামের গোলাম রসুল প্রধানীয়া বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে মতলব দক্ষিণ ফায়ার সার্ভিস প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্তরা জানায়, আবুল কাশেম প্রধানের বসতঘরের বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। অগ্নিকাণ্ডে আবুল কাশেম, মো. হানিফ প্রধান এবং মো. হাসান প্রধানের মোট ৪টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে নগদ অর্থ, স্বর্ণালকারসহ প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তারা জানান।
এছাড়া আগুন থেকে রক্ষা করতে গিয়ে পাশে থাকা মোহাম্মদ আলী, আবু তাহের, মো. ইউসুফ ও জাহাঙ্গীর আলমের মোট ৪টি বসতঘরের আংশিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে এলাকাবাসী জানান।
খবর পেয়ে গতকাল বুধবার মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান এএইচএম গিয়াস উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারদের বিভিন্ন সহায়তা প্রদান করেন।
এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনার দিন রাতেই অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ। এসময় জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রিয়াদুল আলম রিয়াদ, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জমির হোসেন পাটোয়ারি, ইউপি সদস্য শাহাজ উদ্দিন ঢালীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
