
আহসান হাবীব সুমন
কচুয়ায় হতদরিদ্রদের মাঝে লেপ, মশারী ও ঢেউটিন বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বেসরকারি সংস্থা কেআইডিপির আয়োজনে পালাখাল মডেল ইউনিয়নের দোয়াটিতে সংস্থার সাব সেন্টারে হতদরিদ্র ৬০টি পরিবারকে শীতের জন্যে ৬০টি লেপ, ১শ’ জনকে মশারী ও ১৭ পরিবারকে গৃহনির্মাণের উপকরণ হিসেবে জনপ্রতি ১ বান্ডেল করে ১৭ বান্ডেল ঢেউটিন বিতরণ করেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।
এছাড়া শিক্ষা সহায়তায় মাধ্যমিক পর্যায়ের ৩৫ জন গরিব শিক্ষার্থীকে জনপ্রতি ১ হাজার ৫শ’ টাকা করে ৫২ হাজার ৫শ’ টাকা বিতরণ করা হয়।
কেআইডিপির গভর্নিং বডির সদস্য দুলাল চন্দ্র সরকারের সভাপ্রধানে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির, ইউপি চেয়ারম্যান ইমাম হোসেন সোহাগ, চাঁদপুর জেলা মাঠ সমন্বয়কারী মো. আলাউদ্দিন, ইউনিয়ন আওয়মী লীগের সভাপতি গাজী আ. আহাদ, সাধারণ সম্পাদক ওমর ফারুক প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার ভূঁইয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইঞ্জিনিয়র ইব্রাহীম খলিল বাদল, সহ-সভাপতি সালাউদ্দিন সরকার প্রমুখ।
