মনিরুল ইসলাম মনির
মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা আক্রান্ত আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মেহেদী হাসান সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। শুক্রবার (২৪ এপ্রিল) ঢাকার কুর্মিটোলাস্থ করোনা হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর সুস্থ হয়ে বাসায় ফিরে এসেছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত জাহান মিথেন বিষয়টি নিশ্চিত করেছেন। এ উপজেলা থেকে করোনা আক্রান্ত ৪ জনের মধ্যে দু’জন সুস্থ হয়ে বাড়ি ফিরলেন।
মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মেহেদী হাসান করোনা আক্রান্ত রোগীর চিকিৎসা সেবা দিতে গিয়ে নিজেই করোনায় আক্রান্ত হয়েছিলেন। ১২ এপ্রিল তার নমুনা পরীক্ষায় করোনা ভাইরাস পজেটিভ হলো তাকে ঢাকা কুর্মিটোলাস্থ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা নেওয়ার পর তিনি সুস্থ হয়েছেন। তিনি বর্তমানে ঢাকার বাসায় অবস্থান করছেন।
- Home
- চাঁদপুর
- মতলব উত্তর
- মতলবের ডা. মেহেদী হাসান করোনাকে জয় করে সুস্থ
