মতলবের তরিকুল রোটার‌্যাক্ট ক্লাব অব ঢাকা কমার্স কলেজের সভাপতি নির্বাচিত

প্রেস বিজ্ঞপ্তি
মতলব দক্ষিণ উপজেলার কৃতী সন্তান রোটার‌্যাক্টর মো. তরিকুল ইসলাম রোটার‌্যাক্ট ক্লাব অব ঢাকা কমার্স কলেজের ২০২০-২১ বর্ষের সভাপতি নির্বাচিত হয়েছেন। গত ৩০ জুন রোটার‌্যাক্ট ক্লাব অব ঢাকা কমার্স কলেজের ৪৭৪তম নিয়মিত সভায় পূর্ববর্তী সভাপতি রো. মো. নাবির হোসেনের কাছ থেকে তিনি ক্লাব সভাপতির দায়িত্ব গ্রহণ করেন।

ঢাকা কমার্স কলেজ ব্যবসায় প্রশাসন বিভাগের বিবিএ (প্রফেশনাল) ৩য় বর্ষের ছাত্র তরিকুল ইসলাম ২০১৭ সালে আন্তর্জাতিক যুবসেবা সংগঠন রোটার‌্যাক্ট ক্লাব অব ঢাকা কমার্স কলেজের সদস্য হিসেবে যোগদান করেন। পরবর্তীতে তিনি ক্লাব কোষাধ্যক্ষ, নির্বাচিত সভাপতি ও রোটার‌্যাক্ট জোনাল সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৮-১৯ রোটারী বর্ষে তিনি রোটার‌্যাক্ট ক্লাব অব ঢাকা কমার্স কলেজের সেরা সদস্য নির্বাচিত হন।

তরিকুল ইসলাম রোটার‌্যাক্ট ক্লাব ছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন। তিনি বাংলাদেশ সামাজিক সাংস্কৃতিক সংসদের প্রতিষ্ঠাতা সহসভাপতি, ঢাকা কমার্স কলেজ আইটি ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, ঢাকা কমার্স বিজ্ঞান ক্লাবের প্রতিষ্ঠাতা সমাজকল্যাণ সম্পাদক এবং ঢাকা সমাজকল্যাণ ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য। এছাড়া তিনি মতলবগঞ্জ জে.বি. উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতির একজন সক্রিয় সদস্য। রোটার‌্যাক্টর তরিকুল ইসলাম করোনা পরিস্থিতিতে একজন স্বেচ্ছাসেবী হিসেবে মতলব উপজেলা প্রশাসনের সাথে সম্মুখভাগে কাজ করে যাচ্ছেন। তরিকুল ইসলামের বাবা মো. মিজানুর রহমান একজন প্রবাসী।

তরিকুল ইসলাম রোটার‌্যাক্ট ক্লাব অব ঢাকা কমার্স কলেজ আয়োজিত উচ্চশিক্ষা বিষয়ে ৮ম ক্যারিয়ার কনফারেন্সের চেয়ারম্যান, ঢাকা কমার্স কলেজ আইটি ক্লাব আয়োজিত মানবদেহে বিদ্যুতের প্রভাব বিষয়ক সেমিনারের চেয়ারম্যান এবং ঢাকা কমার্স কলেজ সমাজকল্যাণ ক্লাব কর্তৃক আয়োজিত ১ম চক্ষু চিকিৎসা শিবিরের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি ঢাকা কমার্স কলেজ বিজ্ঞান ক্লাব এবং আইটি ক্লাব আয়োজিত ১ম সাইন্স এন্ড টেকনোলজি ফেস্টের কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করেন। তরিকুল ইসলাম ঢাকা কলেজ বার্ষিকী ‘প্রগতি ২০১৮’ এর যুগ্ম-সম্পাদক, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০১৯ উপলক্ষে প্রকাশিত স্মরণিকা ‘বায়ান্ন’ এর সম্পাদনা সহকারী, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২০ উপলক্ষে প্রকাশিত স্মরণিকা ‘বর্ণমালা’ এর সম্পাদনা সহকারী এবং রোটার‌্যাক্ট জেলা এসেম্বলি ম্যাগাজিন ‘ইনসাইট’ এর সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

জুম ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত ক্লাব নিয়মিত সভা ও সভাপতির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন রোটারী ক্লাব অব ঢাকা পল্টনের সাবেক সভাপতি রোটা. লুৎফর রহমান, রোটার‌্যাক্ট ক্লাব অব ঢাকা কমার্স কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ও মডারেটর এস এম আলী আজম, রোটারী ক্লাব অব ঢাকা গ্রান্ডের সাবেক সভাপতি রোটা. একেএম আহসানুর রহমান মল্লিক রনি, রোটারী ক্লাব অব ঢাকা ওল্ড সিটির প্রতিষ্ঠাতা সভাপতি রোটা. একেএম জাহিদুর রহমান মল্লিক জনি, বাংলাদেশ স্কাউটের ডেপুটি ন্যাশনাল কমিশনার জিয়াউল হুদা হিমেল, জেলা রোটার‌্যাক্ট প্রতিনিধি রো. আবু বকর সিদ্দিক রূপম, জেলা রোটার‌্যাক্ট প্রতিনিধি নমিনি রো. এম মোস্তাফিজুর রহমান, রোটার‌্যাক্ট ক্লাব অব কাঠমুন্ডু ইউনিভার্সিটির উপদেষ্টা রো. সুশান্ত মহত, রোটার‌্যাক্ট জেলা ৩২৭২ পাকিস্তানের জেলা সচিব রো. সানিয়া, অতিরিক্ত জেলা রোটার‌্যাক্ট প্রতিনিধি রো. ফখরুল ইসলাম রিফাত, রোটার‌্যাক্ট ক্লাব অব ঢাকা কমার্স কলেজের সাবেক সভাপতি রো. হাসান আল মামুন, রো. বোরহানুল ইসলাম, রো. তানভীর আহমেদ, রো. মো. মিজানুর রহমান, রোটার‌্যাক্ট ক্লাব পদ্মা রাজশাহীর সভাপতি রো. রাজিব মাহান্ত, রোটার‌্যাক্ট ক্লাব অব ইসলামাবাদের সভাপতি রো. আসিফ আব্দুল মান্নান, রোটার‌্যাক্ট ক্লাব অব যশোর প্রগতির সভাপতি রো. আবু হুরায়রা, রোটার‌্যাক্ট ক্লাব অব ইয়াং প্রিমিয়ারের সভাপতি রো. শাহ মাখদুম হোসেন, রোটার‌্যাক্ট ক্লাব অব গুলশানের সভাপতি রো. আব্দুল কাইউম খান, রোটার‌্যাক্ট ক্লাব অব ধানমন্ডির সভাপতি রো. মারুফ রহমান, রোটার‌্যাক্ট ক্লাব অব গ্রেটার যশোরের সভাপতি রো. মেহনাজ ফেরদৌস তাসফি, রোটার‌্যাক্ট ক্লাব অব নারায়ণগঞ্জ আপটাউনের সভাপতি রো. এমএআর বাদশা, রোটার‌্যাক্ট ক্লাব অব আলোকিত ঢাকার নির্বাচিত সভাপতি রো. তাহসিন মিমো প্রমুখ।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রোটার‌্যাক্ট জোন থান্ডারের জোনাল প্রতিনিধি রো. সামিরা হোসেন মিলি, রোটার‌্যাক্ট ক্লাব অব রূপসী খুলনার সভাপতি রো. আরমান শাহরিয়ার, রোটার‌্যাক্ট ক্লাব অব ঢাকা ব্রাইটের সভাপতি রো. রায়হান হোসেন পিয়াস, রোটার‌্যাক্ট ক্লাব অব নরসিংদী সিটির প্রতিষ্ঠাতা সভাপতি রো. মাহফুজ আলম, রোটার‌্যাক্ট ক্লাব অব এপ্রোচ রাজশাহীর নির্বাচিত সভাপতি রো. আব্দুল্লাহ আল খালিদ, রোটার‌্যাক্ট ক্লাব অব বসুন্ধরা ঢাকার নির্বাচিত সভাপতি রো. শাহাদাত হোসেন, রোটার‌্যাক্ট ক্লাব অব বনশ্রী ঢাকার নির্বাচিত সভাপতি রো. আকবর হোসেন, রোটার‌্যাক্ট ক্লাব অব গুলশান এভিনিউর নির্বাচিত সভাপতি রো. মাহফুজুল হক, রোটার‌্যাক্ট ক্লাব অব ঢাকা মহনগরীর নির্বাচিত সভাপতি রো. শাওন ওসমান, রোটার‌্যাক্ট ক্লাব অব ধানমন্ডির নির্বাচিত সভাপতি রো. মো. আবু হানিফ, রোটার‌্যাক্ট ক্লাব অব পূর্বাশা প্লাসের নির্বাচিত সভাপতি রো. ফখরুল ইসলাম রিফাত, রোটার‌্যাক্ট ক্লাব অব রূপসী খুলনার নির্বাচিত সভাপতি রো. জুনায়েদ হোসেন, রোটার‌্যাক্ট ক্লাব অব ইস্টওয়েস্ট মেডিকেল কলেজের নির্বাচিত সভাপতি রো. আফরিনা ইসলাম বৃষ্টি, রোটার‌্যাক্ট ক্লাব অব মেট্রোপলিটান চিটাগাংয়ের নির্বাচিত সভাপতি রো. নূর মোহাম্মদ মিরাজ, রোটার‌্যাক্ট ক্লাব পদ্মা রাজশাহীর সচিব রো. তানিয়া আক্তার, ইন্টার‌্যাক্ট ক্লাব অব মিরপুরের প্রতিষ্ঠাতা সভাপতি আদিবা আজম মাটি প্রমুখ।
২০ জুলাই, ২০২০।