মৈশাদীতে আ.লীগের উদ্যোগে মিলাদ ও দোয়া

শিক্ষামন্ত্রীর স্বামীর সুস্থতা কামানায়

স্টাফ রিপোর্টার
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের সুস্থতা কামনায় চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ইউনিয়নের প্রতিটি মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) জুমার নামাজের পর মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লিটন সরকার, সাধারণ সম্পাদক শাহ আলম মিয়াজী, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আজাদ থান, যুগ্ম আহ্বায়ক বিপ্লব, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তারেক খান, সাধারণ সম্পাদক ইকবাল মৃধাসহ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী-সমর্থকরা।
২০ জুলাই, ২০২০।