মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর উপজেলায় নতুন করে আরো একজন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত জাহান মিথেন বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, উপজেলার রায়পুর ইসলামাবাদ গ্রামের মৃত লালমহন সরকারের ছেলে নিত্যলাল (৭০) ১১ দিন আগে ঢাকার বক্ষব্যাধী হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়। চিকিৎসাধীন থাকা অবস্থায় করোনাভাইরাসের উপসর্গ দেখা দেয়। ২৬ মে করোনা ভাইরাস পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়। বৃহস্পতিবার (২৮ মে) তার পরিবার জানতে পারে তার করোনা শনাক্ত হয়েছে।
এদিকে করোনায় আক্রান্ত নিত্যলাল সরকার বৃহস্পতিবার (২৮মে) ভোর ৪টায় ঢাকা থেকে এসে নিজ বাড়িতে এসে উঠেছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত জাহান মিথেন জানান, সে ঢাকাতে করোনা ভাইরাসের জন্য নমুনা পরীক্ষা করিয়েছে। রিপোর্ট পজেটিভ এসেছে। তার বাড়িটি লকডাউন করা হয়েছে এবং সেসহ তার সংস্পর্শে আসা সবাই আইসোলেশনে থাকবে।
২৮ মে, ২০২০।
