মতলবে এনআরবিসি ব্যাংকের দোয়া ও ইফতার মাহ্ফিল


মতলব দক্ষিণ ব্যুরো
এনআরবিসি ব্যাংক মতলব শাখার আয়োজনে গতকাল মঙ্গলবার বিকেলে দোয়া ও ইফতার মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের মতলব শাখা ব্যাবস্থাপক মো. ফারুক হোসেন ও পরিচালনা করেন ব্যাংকের সেকেন্ড ম্যানেজার মো. মঈন উদ্দিন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ফারুক বিন জামান, পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ বাদল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন, মতলব প্রেসক্লাবের সভাপতি গোলাম সারওয়ার সেলিম, জনতা ব্যাংক মতলব শাখা ব্যবস্থাপক মো. শাহ্জালাল, গ্রাহক মো. নূরুল আলম, মো. জাকির হোসেন প্রধান, মেহেদী হাসান মহসীন, মো. মিজানুর রহমান মিয়াজীসহ সামাজিক, রাজনৈতিক, ব্যবসায়ী ও সুধীজন।