মতলব দক্ষিণ ব্যুরো
মতলব দক্ষিণে উপজেলা পর্যায়ে ৫০তম জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সোমবার (২৮ ফেব্রুয়ারি) মতলব নিউ হোস্টেল মাঠে স্বাস্থ্যবিধি মেনে উৎসবমুখর পরিবেশে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হকের সভাপতিত্বে এবং মতলব জেবি পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আব্দুল আওয়ালের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ। বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক কর্মকর্তা আ. রহিম খান।
এসময় উপস্থিত ছিলেন মতলব ক্রীড়া সম্পাদক জহিরুল ইসলাম আলেক, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরু, দগরপুর উচ্চ বিদ্যালয়ের শারীরিক শিক্ষক মো. দুলাল, বোরহান উদ্দিন, বরদীয়া কাজী সুলতান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নুর মহাম্মদ, মতলব বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রেহানা আক্তারসহ শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা। অনুষ্ঠান শেষে বিভিন্ন খেলায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
০১ মার্চ, ২০২২।
